রাজধানীর কবি নজরুল কলেজে বৃক্ষরোপণ

বৃক্ষরোপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক আমেনা বেগম

বৃক্ষরোপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক আমেনা বেগম © টিডিসি ফটো

রাজধানীর কবি নজরুল সরকারি কলেজে স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আজ শনিবার (২৬ জুন) এ কর্মসূচি পালন করা হয়।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমেনা বেগম, উপাধ্যক্ষ অধ্যাপক ড. খালেদা নাসরিন, শিক্ষক পরিষদের সম্পাদক এবিএসএ সাদী মোহাম্মদ, বৃক্ষরোপণ কর্মসূচি আহ্বায়ক জাফর আহমেদ, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন।

এছাড়াও কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি মাঈন উদ্দিন আরিফ, অর্থ সম্পাদক আতিক হাসান শুভ, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক যায়েদ হোসেন মিশু এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমেনা বেগম বলেন, প্রত্যেক বছর আষাঢ় মাসে কলেজের পক্ষ থেকে বৃক্ষরোপণ করা হয়। দেশে বায়ুদূষণ থেকে শুরু করে নানা ধরনের দূষণ বিরাজ করছে। সারা দেশে সবুজের বেষ্টনী গড়ে তুলতে পারলে এসব দূষণ থেকে মুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হবে।

শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬
ক্যানসারের সঙ্গে লড়ছেন বেরোবি শিক্ষার্থী বৃষ্টি, চিকিৎসায় প…
  • ১৬ অক্টোবর ২০২৬
রাজবাড়ীতে যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬