ইউজিসিতে কুবির ৫৩৮ জনের তালিকা, টিকা নিয়ে শঙ্কা

২৪ জুন ২০২১, ০৩:৩৪ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

করোনা ভ্যাকসিনের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ৫৩৮ জন শিক্ষার্থীর তালিকা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছে পাঠানো হয়েছে। তবে শিক্ষার্থীরা কবে নাগাদ টিকা পেতে পারে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ইউজিসিতে তালিকা প্রেরণের প্রায় ৩ মাস পেরিয়ে গেলেও কুমিল্লা সিভিল সার্জন জানিয়েছে, কুবি শিক্ষার্থীদের তালিকা তারা পাননি।

এদিকে দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত ৩৮টি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে করোনার টিকার জন্য ১ লাখ ৩ হাজার ১৫২ জন আবাসিক শিক্ষার্থীর তালিকা পাঠানো হয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি)। ইউজিসি সূত্র জানায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৫ হাজার ২৫৪ জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯ হাজার ১৩০, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার ১ জন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৮ হাজার ৬৩০ জন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ১ হাজার ৯৮৭ জন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৪ হাজার ৫০০ জন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার ৬৬৯ জন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৫৫৩ জন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৯০ জন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৮৪৫ জন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২ হাজার ২১৪ জন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩ হাজার ৬৫৩ জন শিক্ষার্থীর তালিকা পাঠানো হয়েছে ইউজিসি তে। সেখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে মাত্র ৫৩৮ জন শিক্ষার্থীর তালিকা পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষার্থী রয়েছেন প্রায় সাত হাজার। গত ফেব্রুয়ারীতে আবাসিক হলের শিক্ষার্থীদের টিকার আওতায় আনার লক্ষে শিক্ষার্থীদের তালিকা নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হলের ১৩৮ জন, শহীদ ধীরেন্দ্রেনাথ দত্ত হলের ১১৬ জন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ১১৫ জন এবং নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের ১৬৯ জন শিক্ষার্থীর তালিকা পাঠানো হয়েছে।

কুমিল্লা সিভিল সার্জন ও গণমাধ্যম সূত্রে জানা যায়, কুমিল্লায় তৃতীয় ধাপে গত ১৬ জুন ৩৩ হাজার ২০০ ডোজ সিনোভ্যাক ভ্যাকসিন এসেছে। গত ফেব্রুয়ারিতে আবাসিক শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করে বিশ্ববিদ্যালয় থেকে একটি তালিকা ইউজিসিতে পাঠানো হয়। সেখান থেকে শিক্ষা মন্ত্রণালয় হয়ে কুমিল্লা সিভিল সার্জনের পাঠালে ভ্যাক্সিন পাবার কথা শিক্ষার্থীদের।

কিন্তু কুমিল্লা সিভিল সার্জন অফিসার ডা. মোবারক হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘এখন পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভ্যাক্সিনের দেওয়ার তালিকা আমাদের হাতে আসেনি।’ ফলে কবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভ্যাক্সিন পাবে তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে তালিকা অনুসারে জেলার বিভিন্ন উপজেলার চিকৎসক, স্বাস্থ্য সহকারী, সম্মুখ সারির কর্মী, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় এবং অন্যান্যদের ভ্যাকসিন দেওয়ার কথা থাকলেও খুব সহসাই টিকা পাচ্ছেন না কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

কুমিল্লা সিভিল সার্জন অফিসার সিভিল সার্জন ডা. মো. মোবারক হোসেন বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনার টিকা তালিকা হাতে পেলে আমরা দ্রুত তাদের জন্য টিকার ব্যবস্থা করবো।

এ বিষয়ে ভ্যাক্সিন কার্যক্রম কতটুকু এগিয়েছে জানার জন্য যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. আবু তাহের বলেন, আমরা আবাসিক শিক্ষার্থীদের তালিকা ইউজিসিতে পাঠিয়ে দিয়েছি। তবে অনাবাসিক শিক্ষার্থীদের ভ্যাক্সিনের তালিকা কবে করা হবে তা নিশ্চিত ভাবে বলতে পারছিনা।

বিগত সময়ে রাজনীতির শিকার হওয়ায় চিকিৎসকরা কাজ করার সুযোগ পান…
  • ১৪ নভেম্বর ২০২৬
বরিশালে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, আটক ৭
  • ১৪ নভেম্বর ২০২৬
শিক্ষক থেকে চিকিৎসাকেন্দ্রের কর্মী—রাবিতে ৪১ পদে নিয়োগ
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাবিতে যানবাহন প্রবেশ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত, তল্লাশির মুখোম…
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950