প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া সেই ছাত্র বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার

ফয়সাল আহম্মেদ

ফয়সাল আহম্মেদ © ফাইল ফটো

ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গুলি করে হত্যার স্ট্যাটাস দিয়ে গ্রেপ্তার হওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী ফয়সাল আহমেদ মিনাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো আব্দুর রউফ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কথা জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, ফয়সাল আহম্মেদ ২০১৮-১৯ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হলেও সে ১ম বর্ষ ১ম সেমিস্টার ও ১ম বর্ষ ২য় সেমিস্টার পরীক্ষায় অকৃতকার্য হয়। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ২০১৯-২০ শিক্ষাবর্ষে তার পুনর্ভর্তি হওয়ায় কথা থাকলেও সে ভর্তি হয়নি।

আরো পড়ুন প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়ায় বশেমুরবিপ্রবির শিক্ষার্থী গ্রেফতার

আদেশে আরো বলা হয়, গত ২৩ জুন ফয়সাল আহমেদের ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী প্রসঙ্গে অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত স্ট্যাটাস দেয়, যা এ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে। তার এই রাষ্ট্রবিরােধী ও বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের জন্য তাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হলো।

প্রসঙ্গত, ফয়সাল আহম্মেদ মীনা (২৫) ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গুলি করে হত্যার স্ট্যাটাস দিয়ে গ্রেপ্তার হয়েছে। এ ঘটনায় বুধবার সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. মাসুদ রানা বাদী হয়ে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন (মামলা নং ৪২, তাং ২৩/০৬/২০২১)।

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬