ইবির দাপ্তরিক কাজ চলবে সপ্তাহে দু’দিন

২১ জুন ২০২১, ০৯:১৫ AM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

সপ্তাহে দুই দিন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অফিস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। কুষ্টিয়াসহ পুরো খুলনা অঞ্চলে করোনা সংক্রমণ দ্রুতগতিতে বাড়তে থাকায় ও কুষ্টিয়ায় আরোপিত লকডাউনের কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রবিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সপ্তাহের রবি ও বুধবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের অফিস সীমিত সংখ্যক লোকবল নিয়ে স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত হবে। রবি ও বুধবার পূর্বের সময়সূচি অনুসারে গাড়িগুলো চলাচল করবে।

তবে বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ (চিকিৎসা, পানি, বিদ্যুৎ, আইসিটি সেল, নিরাপত্তা ও এস্টেট) স্বাস্থ্যবিধি মেনে যথারীতি চালু থাকবে।

এছাড়াও কোনো বিভাগ/অফিসের জরুরি কোনো কাজের প্রয়োজন থাকলে তারা স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনা করতে পারবে। বন্ধের সময় ক্যাম্পাসে প্রবেশাধিকার সীমিত থাকবে।

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬