খেলার মাঠ দখল করে বাণিজ্যিক মার্কেট চায় না শিক্ষার্থীরা

২০ জুন ২০২১, ০৫:১১ PM
খেলার মাঠ রক্ষার দাবিতে জবিতে মানববন্ধন

খেলার মাঠ রক্ষার দাবিতে জবিতে মানববন্ধন © টিডিসি ফটো

‘‘খেলার মাঠ দখল করে বাণিজ্যিক মার্কেট চাই না। ধূপখোলা আমাদেরই মাঠ, আমরা এখানেই খেলব। সিদ্ধান্ত শিক্ষার্থীরা রুখে দিবে।’’ ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন কর্তৃক পুরান ঢাকার ধুপখোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধনে এসব কথা বলেন শিক্ষার্থীরা।

আজ রবিবার (২০ জুন) দুপুর ১২ টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেদ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, এটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র খেলার মাঠ। এখানে বাণিজ্যিক কোন স্থাপনা নির্মাণ করা চলবে না। খেলার মাঠ ধ্বংস করে কোন স্থাপনা নির্মাণ করতে দেয়া হবে না। ডিএসসিসি আমাদের মাঠ দখল করে যে পিলার দিয়েছে তা অনতিবিলম্বে উঠাতে হবে। মাঠের দিকে কুনজর দিলে শিক্ষার্থীরা তাদের মাঠ রক্ষায় ঝাপিয়ে পড়বে।

শাখা ছাত্রলীগের সম্মেলন কমিটির আহ্বায়ক আশরাফুল আলম টিটন এসময় বক্তব্য রাখেন। তিনি বলেন, যে কোন মানুষের সুস্থ থাকতে খেলাধুলা দরকার। আমাদের একটি মাত্র মাঠ, সেটিও দখল হয়ে যাচ্ছে। দখলদাররা এসব দখল করে ব্যবসা করতে যাচ্ছে।

তিনি বলেন, তারা পিলার দিয়েছে। আমরা বলতে চাই দ্রুত এসব তুলে নিতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানে কিভাবে তাদের অধিকার রক্ষা করতে হয়। তাই আমরা কঠোর হওয়ার আগে আপনারা খুঁটি তুলে নিন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, মাঠ রক্ষার্থে যে সকল পদক্ষেপ নেয়া প্রয়োজন তা আমরা নেবো। কালকে আমাদের মেয়র মহোদয়ের সাথে মাঠের বিষয়ে সরাসরি বৈঠক রয়েছে। সেখানে এ বিষয়ে সমাধান আসবে।

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬