১১ বছর পর কমিটি পেল ইবি ছাত্রদল

১৬ জুন ২০২১, ০৯:২৫ PM
ইবিতে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে

ইবিতে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে © টিডিসি ফটো

দীর্ঘ ১১ বছর পর জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে লোক প্রশাসন বিভাগের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের সাহেদ আহম্মেদকে আহ্বায়ক এবং ইংরেজি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের মাসুদ রুমী মিথুনকে সদস্য সচিব করা হয়েছে। আগামী দুই বছর এ দায়িত্ব পালন করবেন তারা।

আজ বুধবার(১৬ জুন) জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

৩১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, আবু দাউদ, শাহানুর হোসেন, ওমর শরীফ, আনারুল ইসলাম, আহসান হাবীব, সবুজ হোসাইন, মেহেদি হাসান হিরা, মনিরুল ইসলাম, নাজমুল ইসলাম, রোকন উদ্দীন, সোলায়মান চৌধুরী শিহাব, সালাহ উদ্দীন রানা, তুহিন হোসাইন, লিমন হোসাইন ও নওশীন তাবাসসুম।

সদস্য হিসেবে রয়েছেন- জিতু আহসান, ওসমান আলী, রাজু আহম্মেদ, সাব্বির হোসেন, রাফিজ আহম্মেদ, নুর উদ্দীন, রাফসান জনি শাওন, সম্রাট হোসাইন, মাহমুদুল হাসান মৃদুল, সানজিদা ইসলাম, রুনা খাতুন, মিঠুন হোসাইন ও তরিকুল ইসলাম সৌরভ।

এ বিষয়ে নতুন আহ্বায়ক শাহেদ আহম্মেদ বলেন, ‘কেন্দ্রীয় কমিটি আমাকে দায়িত্ব দিয়েছেন তাই ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করবো। সাংগঠনকে সঠিকভাবে পরিচালনা করতে সকলের সহযোগিতা কামনা করছি।’

সচেতন মানুষ জামায়াত-শিবিরের সঙ্গে মেশে না, ওরা জঙ্গলে বসবাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
বিগত সময়ে রাজনীতির শিকার হওয়ায় চিকিৎসকরা কাজ করার সুযোগ পান…
  • ১৪ নভেম্বর ২০২৬
বরিশালে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, আটক ৭
  • ১৪ নভেম্বর ২০২৬
শিক্ষক থেকে চিকিৎসাকেন্দ্রের কর্মী—রাবিতে ৪১ পদে নিয়োগ
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাবিতে যানবাহন প্রবেশ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত, তল্লাশির মুখোম…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950