আন্তর্জাতিক রিসার্চ গ্রান্ড পেলেন ববি’র ৫ শিক্ষার্থী

১৫ জুন ২০২১, ০৯:০১ PM
অনুদান প্রাপ্ত শিক্ষার্থীরা

অনুদান প্রাপ্ত শিক্ষার্থীরা © ফাইল ফটো

আমেরিকান এ্যাসোসিয়েশন অফ পেট্রোলিয়াম জিওলজিস্ট (এএপিজি) ফাউন্ডেশনের ২০২১ সালের রিসার্চ গ্রান্ড পেয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ৫ শিক্ষার্থী।

রিসার্চ গ্রান্ড প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন ২০১৬-১৭ সেশনের ফয়সাল আহমেদ, হামিদা আক্তার, মোসা. লাবনী, মো. সাইফুল ইসলাম ও আফরোজা মিম।

এএপিজি ফাউন্ডেশন ‘এল অস্টিন উইকস আন্ডারগ্রাজুয়েট গ্রান্ড প্রোগ্রাম’ প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের জিওসাইন্সের ছাত্র ও সংগঠনকে এ রিসার্চ গ্রান্ড প্রদান করে থাকে।

চলতি বছর ৪০০’র বেশি শিক্ষার্থী ও সংগঠনের মধ্যে থেকে ১৭৫ জন এ রিসার্চ গ্রান্ড পেয়েছেন।

রিসার্চ গ্রান্ড প্রাপ্ত ফয়সাল আহমেদ বলেন, আলহামদুলিল্লাহ। গবেষণা কাজে অবদান রাখার জন্য এটি আমার কাছে অনেক বড় সুযোগ। ভবিষ্যতেও এ ধরণের কাজের সাথে সম্পৃক্ত থেকে বিশ্ববিদ্যালয় এবং দেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে উপস্থাপন করতে চাই।

রিসার্চ গ্রান্ড প্রাপ্ত আফরোজা মিম বলেন, দ্বিতীয় বারের মতো রিসার্চ গ্রান্ডে মনোনীত হওয়ায় আমি অনেক খুশি। শিক্ষকদের অনুপ্রেরণায় আমি এ গ্রান্ড পেয়েছি। আমার সকল শিক্ষকদের ধন্যবাদ জানাই।

শিক্ষক নিয়োগ দেবে ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
  • ১৪ নভেম্বর ২০২৬
সচেতন মানুষ জামায়াত-শিবিরের সঙ্গে মেশে না, ওরা জঙ্গলে বসবাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
বিগত সময়ে রাজনীতির শিকার হওয়ায় চিকিৎসকরা কাজ করার সুযোগ পান…
  • ১৪ নভেম্বর ২০২৬
বরিশালে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, আটক ৭
  • ১৪ নভেম্বর ২০২৬
শিক্ষক থেকে চিকিৎসাকেন্দ্রের কর্মী—রাবিতে ৪১ পদে নিয়োগ
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950