জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি

‘অভিযোগ প্রমাণিত হলেই বাতিল হবে বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স কোর্স’

১৫ জুন ২০২১, ০৬:১৩ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক মশিউর রহমান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক মশিউর রহমান © ফাইল ছবি

বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স কোর্স বন্ধ করা নিয়ে চলছে জোর আলোচনা। বিশেষ কিছু শর্ত বিবেচনায় ও অভিযোগের ভিত্তিতে বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স কোর্স বন্ধের সিদ্ধান্ত দেয়া হবে বলে জানা গেছে। মঙ্গলবার এ বিষয়ে কথা বলেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক মশিউর রহমান। 

তিনি বলেন, এখনই বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স কোর্স বন্ধ হয়ে যাচ্ছে বিষয়টি এমন নয়। আমরা বেসরকারি কলেজে উচ্চশিক্ষার মান নিশ্চিত করতে চাইছি। পৃথিবীর সব দেশে উচ্চশিক্ষা সবার জন্য উন্মুক্ত নয়। অর্থাৎ সবাই অনার্স-মাস্টার্স করবে বিষয়টি এমন নয়। শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার মাধ্যমে পেশাভিত্তিক ও কর্মমুখী করে গড়ে তুলতে হবে।

তিনি আরো বলেন, অনার্স-মাস্টার্স কোর্স অনুমোদনের সময় বেসরকারি কলেজ একটি অঙ্গীকারনামা স্বাক্ষর করে। সে অনুযায়ী শিক্ষকদের বেতন-ভাতা কলেজ কর্তৃপক্ষ দেয়। কিন্তু কলেজগুলো শিক্ষকদের বেতন-ভাতা দিতে গড়িমসি করছে এমন অভিযোগ পাওয়া যাচ্ছে। কোনো কলেজের বিরুদ্ধে এই অভিযোগ প্রমাণিত হলেই কেবল সে প্রতিষ্ঠানে অনার্স-মাস্টার্স কোর্স বাতিল করা হবে। এ সংক্রান্ত একটি চিঠি কলেজগুলোতে পাঠানো হবে বলে জানান তিনি।

জামায়াতের এমপি আরমানের ‌‘নির্দেশনায়’ অধ্যক্ষকে হেনস্থা, ছাত…
  • ০৬ এপ্রিল ২০২৬
বিএমইউ’র নতুন উপাচার্য ডা. এফ এম সিদ্দিকীর দায়িত্বগ্রহণ
  • ০৬ এপ্রিল ২০২৬
সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ফখর জামান
  • ০৬ এপ্রিল ২০২৬
অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের খবরে যা বললেন শায়খ আহমাদুল্লাহ
  • ০৬ এপ্রিল ২০২৬
দোসর সাংবাদিকদের বিচারের দাবিতে ‘মার্চ টু প্রধানমন্ত্রীর কা…
  • ০৬ এপ্রিল ২০২৬
হামরোগ বিষয়ক সেমিনার আয়োজন করল এনডিএফ
  • ০৬ এপ্রিল ২০২৬
close