রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসির রুটিন দায়িত্বে অধ্যাপক আব্দুল লতিফ

১৪ জুন ২০২১, ০৫:৩৮ PM
অধ্যাপক মো. আব্দুল লতিফ

অধ্যাপক মো. আব্দুল লতিফ © টিডিসি ফটো

সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) রুটিন দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক (অবসরপ্রাপ্ত) মো. আব্দুল লতিফ।

বর্তমান ভিসি অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষের মেয়াদপূর্তিতে পরবর্তী ভিসি নিযুক্ত না হওয়া পর্যন্ত প্রশাসনিক প্রয়োজনে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে এই দায়িত্ব প্রদান করা হয়। আজ সোমবার (১৪ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপন আরও বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।

২০১৭ সালে দেশের ৪০তম সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা শহর হতে প্রায় ৭ কিলোমিটার পশ্চিমে এটির স্থায়ী ক্যাম্পাস নির্মিত হবে।

বর্তমানে শাহজাদপুর শহরের তিনটি কলেজে অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। এ বিশ্ববিদ্যায়ের প্রথম ভিসি হিসেবে ২০১৭ সালের ১১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষকে নিয়োগ দেয় সরকার।

আজ থেকে স্কুল-কলেজে তিন দিনের ছুটি শুরু, দুদিন ক্লাস চলবে ম…
  • ১২ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ফল পুনর্মূল্যায়নের আবে…
  • ১২ এপ্রিল ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা: ‘বড় কোনো অগ্রগতি নেই, তবে ভেঙেও য…
  • ১২ এপ্রিল ২০২৬
রাজশাহীতে আজ থেকে অ্যাপ ছাড়া মিলবে না জ্বালানি তেল
  • ১২ এপ্রিল ২০২৬
টানা সাত দিন উড়তে পারে যে বিমান, এড়াতে পারে পারমাণবিক হামলা…
  • ১২ এপ্রিল ২০২৬
নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে তেল আবিবে বিক্ষোভ, যুদ্ধ বন্ধের…
  • ১২ এপ্রিল ২০২৬
close