জবির অ্যাকাউন্টিং বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক শফিকুল

১৩ জুন ২০২১, ০৮:৫৩ PM
অধ্যাপক মো. শফিকুল ইসলাম

অধ্যাপক মো. শফিকুল ইসলাম © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান হিসেবে বিভাগের অধ্যাপক মো. শফিকুল ইসলামকে নিযুক্ত করা হয়েছে।

আজ রবিবার (১২ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. লিয়াকত হোসেন মাহমুদের চেয়ারম্যান নিযুক্তির মেয়াদ আগামী ১৪ জুন পূর্ণ হবে বিধায় জবির আইন- ২০০৫ এর ২৪(২) এর ধারা অনুযায়ী উক্ত বিভাগের অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলামকে পরবর্তী তিন বছরের জন্য বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হলো।

এতে বলা হয়, নবনিযুক্ত চেয়ারম্যান বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। এ আদেশ ১৫ জুন থেকে কার্যকর হবে।

ভোরে প্রশ্নপত্রের অস্পষ্ট ছবি পান এনবিআর কর্মচারী, এআই দিয়ে…
  • ১৭ অক্টোবর ২০২৬
কুয়াশার চাদরে ভোরের স্নিগ্ধতা, নীরবেই দুয়ারে হেমন্ত
  • ১৭ অক্টোবর ২০২৬
দেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশই বেকার, শিক্ষাগত যোগ্যতার…
  • ১৭ অক্টোবর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ রাবিপ্রবিতে ছাত্রদলের পর এবার কমিটি দিল পিস…
  • ১৭ অক্টোবর ২০২৬
পছন্দের খাবার বাদ না দিয়েও ওজন কমানো সম্ভব, মানতে হবে ৫ কৌশল
  • ১৭ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেপ্তার
  • ১৭ অক্টোবর ২০২৬