জাককানইবিতে সশরীরে চূড়ান্ত পরীক্ষা শুরু

১৩ জুন ২০২১, ০৪:২২ PM
জাককানইবিতে পরীক্ষা

জাককানইবিতে পরীক্ষা © ফাইল ছবি

যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) বিভিন্ন বিভাগের একাডেমিক পরীক্ষা নেয়া শুরু হয়েছে।

রবিবার (১৩ জুন) সকাল ১০ টায় সরকারি স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে গত ২ জুন একাডেমিক কাউন্সিলের সভায় আবাসিক হল বন্ধ রেখেই ১৩ জুন থেকে সশরীরে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের স্থগিত পরীক্ষাসমূহ গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।

প্রথম দিনের পরীক্ষায় বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের পরীক্ষার্থীরা অংশ নেন।

পড়ুন: জবিতে সশরীরে পরীক্ষা আগস্টে

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা আয়োজন করায় তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। এসময় আরো উপস্থিত ছিলেন কলা অনুষদের ডীন অধ্যাপক ড. আহমেদুল বারী, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ সাহাবউদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মোঃ হুমায়ুন কবীর, প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান।

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী খুলে দেওয়া হয়েছে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া 'চক্রবাক' এবং চালু হয়েছে পরিবহন ব্যবস্থা।

ভোরে প্রশ্নপত্রের অস্পষ্ট ছবি পান এনবিআর কর্মচারী, এআই দিয়ে…
  • ১৭ অক্টোবর ২০২৬
কুয়াশার চাদরে ভোরের স্নিগ্ধতা, নীরবেই দুয়ারে হেমন্ত
  • ১৭ অক্টোবর ২০২৬
দেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশই বেকার, শিক্ষাগত যোগ্যতার…
  • ১৭ অক্টোবর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ রাবিপ্রবিতে ছাত্রদলের পর এবার কমিটি দিল পিস…
  • ১৭ অক্টোবর ২০২৬
পছন্দের খাবার বাদ না দিয়েও ওজন কমানো সম্ভব, মানতে হবে ৫ কৌশল
  • ১৭ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেপ্তার
  • ১৭ অক্টোবর ২০২৬