সিনেমায় নায়ক হিসেবে অভিনয় করতে রাজি বেরোবি ভিসি কলিমউল্লাহ

১১ জুন ২০২১, ১২:৪৪ PM
চলচ্চিত্রে অভিনয় দৃশ্য

চলচ্চিত্রে অভিনয় দৃশ্য © সংগৃহীত

দায়িত্ব গ্রহণের পর থেকেই নানা কারণে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। সম্প্রতি রাত ৩টায় ক্লাস নিয়ে আবারো নতুন করে আলোচনায় তিনি। গত বুধবারের এ ঘটনা পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে কলিমউল্লাহকে নিয়ে বেশ ইস্যু ঘুরে বেড়াচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এখন কলিমউল্লাহ ইস্যুতে ভরপুর। এই আলোচনা-সমালোচনার সঙ্গে যোগ হয়েছে ভাইরাল হওয়া কলিমউল্লাহ অভিনীত একটি চলচ্চিত্রের দৃশ্য। ড. কলিমউল্লাহকে পুলিশের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে চলচ্চিত্রের ওই দৃশ্যে দেখা যায়। একজন ভিসি হিসেবে তিনি সিনেমায় অভিনয় করতে পারেন কি-না তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠেছে।

আরো পড়ুন রাত ৩টায় ক্লাস নিলেন ভিসি কলিমউল্লাহ

ওই চলচ্চিত্রে অভিনয় বিষয়ে ড. কলিমউল্লাহ সংবাদমাধ্যমকে জানান, ফেসবুকে ভাইরাল ভিডিওটি ব্যবসা সফল ‘শ্যুটার’ সিনেমার। এ সিনেমায় তিনি ঢাকার পুলিশ কমিশনারের চরিত্রে অভিনয় করেছেন বলেও জানান।

প্রস্তাব পেলে কোনও চলচ্চিত্রে নায়কের চরিত্রে অভিনয় করার ইচ্ছা বিষয়ে জানতে চাইলে ড. কলিমউল্লাহ জানান, কোনও পরিচালক যদি এমন প্রস্তাব দেন, তাহলে সানন্দে গ্রহণ করবো।

বুলবুল ললিতকলা একাডেমিতে পড়ার সময়ই তিনি অভিনয়সহ নাচ-গানের প্রতি আগ্রহী হয়ে ওঠেন বলেও গণমাধ্যমকে জানান ড. কলিমউল্লাহ। এছাড়াও তার পারিবারিক অনুপ্রেরণাও তাকে উৎসাহ যুগিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
close