গুচ্ছ ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা আজ

১১ জুন ২০২১, ১০:৪০ AM
সমন্বিত ভর্তি পরীক্ষা

সমন্বিত ভর্তি পরীক্ষা © সংগৃহীত

দেশে চলমান করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় ২০২০-২১ শিক্ষাবর্ষে ২০ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা আগামী ১৯ জুন থেকে শুরু হওয়ার কথা থাকলেও সেটি পেছানো হয়েছিল। আজ শুক্রবার সভা করে নতুন তারিখ নির্ধারণ করা হবে বলে নিশ্চি করেছেন গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন।

তিনি বলেন, দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। এই অবস্থায় পরীক্ষা নিলে সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ফলে পরীক্ষা পেছানো ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। আজ এই বিষয়ে আলোচনা করে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।

তিনি আরও বলেন, প্রাথমিক আবেদনের কাজই শেষ করা হয়নি। লকডাউন শেষ হওয়ার পরবর্তী ১০ দিন গুচ্ছে প্রাথমিক আবেদন করা যাবে।  আগামী ১৬ জুন পর্যন্ত লকডাউন আছে। সে হিসেবে ২৬ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। এরপর আবেদন যাচাই-বাছাইয়ের কাজ করতে হবে। প্রাথমিক আবেদনের রেজাল্ট প্রকাশের পর চূড়ান্ত আবেদন শুরু হবে। যা করতে অনেক সময় প্রয়োজন। এসব কিছু বিবেচনায় পরীক্ষা পেছানো হবে।

নবম শ্রেনির বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নিয়ে নতুন নি…
  • ১৭ অক্টোবর ২০২৬
রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান আকস্মিক পরিদর্…
  • ১৭ অক্টোবর ২০২৬
হোয়াইট হাউসে প্রবেশের ৫ দিন পরই বরখাস্ত কেট জাকারিয়া
  • ১৭ অক্টোবর ২০২৬
সকালে ঘুম থেকে ওঠার পর কি ক্লান্ত লাগে, জেনে নিন কারণ ও সমা…
  • ১৭ অক্টোবর ২০২৬
ঝড় তুলেছে ‘আরেকটু’, টেইলর সুইফট থেকে অনুপ্রাণিত কে এই ঢাবি …
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুনে ৫ পর্যটক নিহত
  • ১৭ অক্টোবর ২০২৬