করোনা পরীক্ষায় প্রস্তুত খুবির ল্যাব, অনুমোদনের অপেক্ষা

১০ জুন ২০২১, ০৭:০৩ PM
খুবির ল্যাব পরিদর্শন করছেন উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন

খুবির ল্যাব পরিদর্শন করছেন উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন © টিডিসি ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) করোনার নমুনা পরীক্ষায় আরটি-পিসিআর মেশিন ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। সরকারি অনুমোদন ও প্রয়োজনীয় কিট পেলে দ্রুতই পরীক্ষা কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে জানিয়েছে ল্যাব কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার (১০ জুন) বেলা ১২টায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগারের উন্নয়ন কার্যক্রম পরিদর্শনকালে উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেনকে এ তথ্য জানানো হয়। এ সময় উপাচার্য করোনা পরীক্ষার আগ্রহ প্রকাশ করলে তাৎক্ষণিকভাবে তার নমুনা সংগ্রহ করা হয়।

পরে উপাচার্য জিনোম সিকোয়েন্স ল্যাবে স্থাপিত আরটি-পিসিআর মেশিন এবং সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদি ঘুরে দেখেন। এছাড়াও উপাচার্য কেন্দ্রীয় গবেষণাগারের অন্যান্য ল্যাব ও ভবনের নির্মাণাধীন বিভিন্ন অংশ ঘুরে দেখেন। তিনি নির্মাণকাজ ত্বরান্বিত করাসহ কয়েকটি বিষয়ে নির্দেশনা দেন।

এসময় কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আশীষ কুমার দাস, প্রফেসর ড. মো. নাজমুল আহসান, গবেষণাগারের যুগ্ম পরিচালক প্রফেসর ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলাম, প্রফেসর ড. নাজমুল ইসলাম, প্রফেসর ড. তুহিন রায়, স্থপতি শেখ কবির আহমেদ, প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. আব্দুর রাজ্জাকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘বাংলার মাটিতে জুলাই বিক্রি হবে না’ বক্তব্যের পর রাশেদ প্রধ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাঁদা না দিলে ফ্যাক্টরি-মাদ্রাসা বন্ধের হুমকি, বহিষ্কার হলে…
  • ১২ এপ্রিল ২০২৬
তুরস্কের কাছে সবচেয়ে সুন্দরী নারী ও ১০০ কোটি ডলার দাবি করল …
  • ১২ এপ্রিল ২০২৬
হামের জরুরি টিকাদান কর্মসূচির মধ্যেই ইপিআই প্রধানকে ওএসডি
  • ১২ এপ্রিল ২০২৬
দীর্ঘ বিরতির পর ক্রীড়াঙ্গনে ‘বৈশাখী উৎসব’
  • ১২ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে ১১ বিলিয়ন ডলার খুইয়েছে ইসরায়েল
  • ১২ এপ্রিল ২০২৬