পূর্বের সময়ে চলবে জবি শিক্ষক-কর্মকর্তাদের বাস, সপ্তাহে ৩ দিন

১০ জুন ২০২১, ০৫:২৮ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বহনকারী যানবাহন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বহনকারী যানবাহন © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বহনকারী যানবাহনসমূহ সপ্তাহে তিন দিন পূর্বের নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক আবদুল্লাহ-আল-মাসুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

আগের সময়সূচি অনুযায়ী, রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার যানবাহনগুলো সকালে ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসবে ও দুপুরে ক্যাম্পাস থেকে নির্ধারিত রুটের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

রিবহন প্রশাসকের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সকল ইনস্টিটিউট, বিভাগ ও দাপ্তরিক কার্যক্রম চালু রাখার নিমিত্তে শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীদের যাতায়াতকৃত যানবাহনগুলো পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সপ্তাহে ৩ দিন (রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার) স্ব-স্ব রুটে চলাচল করবে।

প্রসঙ্গত, করোনা ভাইরাসের প্রকোপের মাঝে সীমিত পরিসরে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্তের পর গত বছরের ২৩ জুন থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বহনে সীমিত পরিসরে চলছে ক্যাম্পাসের নিজস্ব যানবাহনগুলো।

নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারলে সে ভালো নেতা হতে পারে …
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ফজরের নামাজ পড়ে ভোটকেন্দ্রে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
নীতির লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতার আহ্বান জামায়াত আমিরের, আগ্রহ…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিয়ের দায়িত্বের আশ্বাসে কাজ, বিমানের এমডির বাসায় যেভাবে চলত…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
সিলেটে নির্বাচনী সংলাপ: ‘ সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে আইনশৃঙ্খ…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
কাল শবে বরাত, জেনে নিন নামাজের নিয়ম-নিয়ত ও খুঁটিনাটি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬