জবিতে কমিটি দিচ্ছে নীলদল, একাংশের প্রত্যাখ্যান

১০ জুন ২০২১, ০৪:৩৬ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © প্রতীকী ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বর্তমানে নীলদলের নির্বাচনের নামে যে প্রক্রিয়া চলছে, তার সাথে বিশ্ববিদ্যালয় নীলদলের কোন সম্পর্ক নাই বলে জানিয়েছেন জবি নীলদলের একাংশ।

আজ বৃহস্পতিবার (১০ জুন) নীলদলের একাংশের সভাপতি অধ্যাপক ড. মো. জাকারিয়া মিয়া ও সাধারণ সম্পাদক ড. মোস্তফা কামাল সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধুর আদর্শ, বাঙালি জাতীয়তাবাদ, অসাম্প্রদায়িকতা এবং মুক্তিযুদ্ধের চেতনা ও মূলবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদলের কমিটি গঠন নির্বাচনের পরিবর্তে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে হয়ে থাকে।

‘‘বর্তমানে নীলদলের নির্বাচনের নামে যে প্রক্রিয়া চলছে, তার সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদলের কোন সম্পর্ক নাই। উক্ত প্রক্রিয়ায় বঙ্গবন্ধুর আদর্শের সহকর্মীদের বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি।’’

একাংশের বিবৃতিতে আরও বলা হয়েছে, খুব শিগগিরই নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদলের পরবর্তী কমিটি ঘোষণা করা হবে।

উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
close