কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং

বুয়েট-ঢাবির সঙ্গে এবার ব্র্যাক ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়

০৯ জুন ২০২১, ১০:১৮ AM
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস ২০২২

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস ২০২২ © টিডিসি ফটো

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) প্রতিবছর বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করে। গতকাল সংস্থাটির ওয়েবসাইটে ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস ২০২২’ শীর্ষক বিশ্বসেরা ১৩০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করা হয়েছে।

গত বছরের মতো এবারও কিউএস র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জায়গা হয়েছে। এই দুই বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৮০১-১০০০তম। এ নিয়ে টানা ৪র্থ বার কিউএস র‍্যাঙ্কিংয়ে ৮০১-১০০০তম অবস্থানে জায়গা পেল বুয়েট ও ঢাবি। 

এবার এই দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রথমবারের মতো স্থান করে নিয়েছে আরও দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এ দুটি হল ব্র্যাক ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। তালিকায় তাদের অবস্থান ১০০১-১২০০ এর মধ্যে।

বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ের বিশ্বস্বীকৃত তিনটি তালিকার অন্যতম একটি কিউএস ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং। অপর দুইটি হচ্ছে অ্যাকাডেমিক র‍্যাঙ্কিং অব ওয়ার্ল্ড ইউনিভার্সিটিস এবং টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং। প্রতিবছরের এই সময়ে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস প্রকাশ করে কিউএস।

এবার আমরাও বিক্ষোভে বসব— বলল ভারতের সুপ্রিম কোর্ট
  • ১৭ অক্টোবর ২০২৬
রাজনীতিতে না জড়িয়েও গেজেট বঞ্চিত বগুড়ার ফাহিম, দিলেন আবেগঘন…
  • ১৭ অক্টোবর ২০২৬
৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান 
  • ১৭ অক্টোবর ২০২৬
একই বাসায় বিসিএস প্রস্তুতি, বুয়েটের চার বন্ধুই প্রশাসন ক্যা…
  • ১৭ অক্টোবর ২০২৬
নবম শ্রেনির বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নিয়ে নতুন নি…
  • ১৭ অক্টোবর ২০২৬
রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান আকস্মিক পরিদর্…
  • ১৭ অক্টোবর ২০২৬