জুলাইয়ের প্রথম সপ্তাহে জবিতে ক্লাস-পরীক্ষা শুরু

০৮ জুন ২০২১, ০৩:০৬ PM
জবি ক্যাম্পাস

জবি ক্যাম্পাস © ফাইল ফটো

আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ক্লাস-পরীক্ষা শুরুর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সশরীরে নাকি অনলাইনে সেটির চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আগামী ১৩ জুন।

আজ মঙ্গলবার (৮ জুন) বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে চেয়ারম্যান ও ডিনদের সঙ্গে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. অরণ কুমার গোস্বামী বলেন, আমরা দ্রুতই ক্লাস, পরীক্ষা নিব এমন একটা সিদ্ধান্ত হয়েছে। পরীক্ষা স্বশরীরে নিবো। রিভিউ ক্লাস নেওয়া হবে এবং সেটা অনলাইনে। তবে ক্লাস-পরীক্ষা কবে থেকে নেওয়া হবে এ বিষয়ে ১৩ তারিখ একাডেমিক কাউন্সিল সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডল বলেন, স্বাস্থ্যবিধি মেনে জুলাইয়ের প্রথম সপ্তাহে আমাদের পরীক্ষা হবে এমন একটি সিদ্ধান্ত আমরা নিয়েছি। পরীক্ষার আগে প্রত্যেক বিভাগ তাদের প্রস্ততিমূলক ক্লাস নিয়ে শেষ করবে। ১৩ তারিখ একাডেমিক কাউন্সিল সভায় এ ক্লাস ও পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।

এর আগে করোনার কারণে আটকে থাকা পরীক্ষা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গ্রহণ করে জবি প্রশাসন। পরে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সে পরীক্ষাও বন্ধ হয়ে যায়। তবে সম্প্রতি এসব পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারলে সে ভালো নেতা হতে পারে …
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ফজরের নামাজ পড়ে ভোটকেন্দ্রে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
নীতির লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতার আহ্বান জামায়াত আমিরের, আগ্রহ…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিয়ের দায়িত্বের আশ্বাসে কাজ, বিমানের এমডির বাসায় যেভাবে চলত…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
সিলেটে নির্বাচনী সংলাপ: ‘ সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে আইনশৃঙ্খ…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
কাল শবে বরাত, জেনে নিন নামাজের নিয়ম-নিয়ত ও খুঁটিনাটি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬