মেয়েরা কোনোদিক থেকে পিছিয়ে থাকবে না: কুবি উপাচার্য

০৮ জুন ২০২১, ১২:৪২ AM
উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী

উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী © ফাইল ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ক নীতিমালা প্রণয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৭ জুন) সকালে ইউএন-উইমেন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে অনলাইন প্ল্যাটফর্ম জুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভার্চুয়াল সভায় ‘আমরাই পারি’র নিবার্হী সমন্বয়ক জিনাত আরা হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপাচার্য বলেন, মেয়েরা কোনোদিক থেকে পিছিয়ে থাকবে না। মেয়েদের পিছিয়ে পড়ার প্রবণতা থেকে বের হয়ে আসতে যৌন প্রতিরোধ বিষয়ক বিভিন্ন প্রোগ্রাম করা দরকার। কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার সবসময় ভালো কাজের সাথে যুক্ত থাকে এবং উৎসাহ প্রদান করে থাকে। বিশ্ববিদ্যালয়ের পরবর্তী সিন্ডিকেটে ‘দ্যা জিরো টলারেন্স টু সেক্সুয়াল হ্যারেসমেন্ট পলিসি’ নীতিকে আমরা অন্তর্ভুক্ত করব। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে এ বিষয়ে সতর্কতা বৃদ্ধির লক্ষে পর্যাপ্ত পরিমাণে কর্মশালা করা হবে।

তিনি বলেন, আমাদের নতুন ক্যাম্পাসের পরিকল্পনায় ছেলেদের জন্য দুইটি হলের পাশাপাশি মেয়েদের জন্যও দুইটি হল করছি। মেয়েদের জন্য সকল সুযোগ সুবিধা থাকবে সেখানে। ছেলেদের পাশাপাশি মেয়েদের এগিয়ে নিতে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার সব সময় সচেষ্ট।

অনুষ্ঠানে অতিথি উপস্থিত ছিলেন ইউএন-উইমেন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সুকু ইসাকো, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের প্রমুখ।

আইইবির কেন্দ্রীয় কাউন্সিল সদস্য নির্বাচিত হলেন রুয়েট ভিসি ও…
  • ১৪ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধ…
  • ১৪ নভেম্বর ২০২৬
‘শেখ হাসিনাকে ফেরাতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার,…
  • ১৪ নভেম্বর ২০২৬
এইচএসসির ফেল শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে যা বলল…
  • ১৪ নভেম্বর ২০২৬
ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের …
  • ১৪ নভেম্বর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950