জবির ক্লাস-পরীক্ষা কীভাবে হবে, জানা যাবে কাল

০৭ জুন ২০২১, ১০:৩৬ PM
করোনাকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কীভাবে হবে তা জানা যাবে মঙ্গলবার

করোনাকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কীভাবে হবে তা জানা যাবে মঙ্গলবার © ফাইল ফটো

করোনাকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আটকে যাওয়া ক্লাস-পরীক্ষাগুলো কবে কীভাবে হবে তা জানা যাবে আগামীকাল মঙ্গলবার (৮ জুন)। এ সংক্রান্ত বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

আজ সোমবার (৭ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মঙ্গলবার বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও ডিনদের সঙ্গে সভা হবে। সেখানে ক্লাস-পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত হবে।

পরবর্তীতে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তে এ বিষয়গুলো চূড়ান্ত করা হবে বলে জানান উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক।

এর আগে করোনার কারণে আটকে থাকা পরীক্ষা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গ্রহণ করে জবি প্রশাসন। পরে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সে পরীক্ষাও বন্ধ হয়ে যায়। তবে সম্প্রতি এসব পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

খামেনির মৃত্যুতে ইরানের রাষ্ট্রীয় কর্মকাণ্ড পরিচালনার দায়িত…
  • ০১ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যের ৪ দেশে থাকা বাংলাদেশিদের বিশেষ সতর্কবার্তা, হ…
  • ০১ মার্চ ২০২৬
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণের শীর্ষে লাহোর
  • ০১ মার্চ ২০২৬
বিপ্লবের পর চার দশক নেতৃত্বে থাকা কে এই আয়াতুল্লাহ খামেনি?
  • ০১ মার্চ ২০২৬
খামেনির মৃত্যুতে ইরানের নেতৃত্ব কে দেবেন?
  • ০১ মার্চ ২০২৬
আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক
  • ০১ মার্চ ২০২৬