না ফেরার দেশে খুবির সাবেক শিক্ষার্থী নিশু

০৫ জুন ২০২১, ০৮:৩৪ PM
এস এম ফরহাদ হাফিজ নিশু

এস এম ফরহাদ হাফিজ নিশু © টিডিসি ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিন সাবেক ছাত্র এস এম ফরহাদ হাফিজ নিশু (১৫ ব্যাচ) ব্রেইন স্ট্রোক করে মারা গেছেন। আজ শনিবার (০৫ জুন) সকাল ১১টা ৩০মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ন্যাশনাল ইন্সিটিউট অব নিউরসায়েন্সেস ও হাসপাতালে তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন।

বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. খন্দকার মাহফুজ উদ দারাইন বিষয়টি নিশ্চিত করেন। নিশু বাসা রাজধানীর বাসাবোতে।

অধ্যাপক খন্দকার মাহফুজ বলেন, গত ৩০ মে সন্ধ্যা ৮টায় ব্রেইন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হন। তার শারীরিক অবস্থার অবনতির দরুন আজকে মারা যান। তার পরিবারের সাথে ডিসিপ্লিন থেকে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

তিনি বলেন, অসুস্থ থাকাকালীন তার মা মারা যান এবং একই সাথে তার বাবাও অসুস্থ হয়ে পড়েন। সব মিলিয়ে সে খুব মানসিক ভাবে ভেঙে পড়েন। আমরা পুরোটা সময় আমাদের ডিসিপ্লিনের সকল শিক্ষক তার পাশে থাকার চেষ্টা করেছি। একই সাথে তার আত্নার মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

এসএসসির প্রশ্নপত্র যাচাইয়ের দায়িত্বে থাকবেন যারা, যেভাবে হব…
  • ০২ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি সচলে যে ৩৫ দেশের সঙ্গে আলোচনায় যুক্তরাজ্য
  • ০২ এপ্রিল ২০২৬
বিদ্যালয়টি ফিরল শিক্ষামন্ত্রীর নামে
  • ০২ এপ্রিল ২০২৬
দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩২ হাজার ৩৩২ মেগাওয়াট
  • ০২ এপ্রিল ২০২৬
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে করতে এমপির বক্তব্যের সময় শেষ
  • ০২ এপ্রিল ২০২৬
সুশাসন নিশ্চিতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই
  • ০২ এপ্রিল ২০২৬