টিকা দিতে জবি শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ শুরু

০৪ জুন ২০২১, ১০:৩১ AM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

করোনাভাইরাসের টিকা নিশ্চিত করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও গবেষকদের জাতীয় পরিচয়পত্রসহ অন্যান্য তথ্যাদি প্রেরণের জন্য আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (৩ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থী এবং এমফিল ও পিএইচডি গবেষকবৃন্দকে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের লক্ষ্যে তাদের তালিকা স্বাস্থ্য অধিদপ্তরে প্রেরণের জন্য জাতীয় পরিচয়পত্র (NID) ধারী শিক্ষার্থী ও গবেষককে ইংরেজি ক্যাপিটাল লেটারে জরুরী ভিত্তিতে আগামী ১০ জুনের মধ্যে www.jnu.ac.bd/vfe19 এই লিংকে তথ্যাদি প্রদানের জন্য অনুরোধ করা হলো। তথ্য প্রদানের লিংক।

পরবর্তীতে শিক্ষার্থী ও গবেষকদের করনীয় সম্পর্কে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলেও এতে জানানো হয়েছে।

অটোরিকশা চালিয়ে জীবিকা, স্বপ্ন এক লাখ গাছ লাগানোর
  • ১৭ অক্টোবর ২০২৬
এবার একসঙ্গে প্রাণ হারালেন একই পরিবারের শিশুসহ ৫ জন
  • ১৭ অক্টোবর ২০২৬
গাজীপুরের পূবাইলে বিল থেকে স্কুল ড্রেস পরা কিশোরীর মরদেহ উদ…
  • ১৭ অক্টোবর ২০২৬
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ নিয়ে যশোরে লিফলেট বি…
  • ১৭ অক্টোবর ২০২৬
বৃত্তি পাচ্ছেন ৭০ লাখ ছাত্রী, বরাদ্দ ৪ হাজার কোটি টাকা
  • ১৭ অক্টোবর ২০২৬
জামায়াতের শীর্ষ নেতৃত্বে নতুনদের ঠাঁই নেই, কেউ ৩৫ বছর, কেউ…
  • ১৭ অক্টোবর ২০২৬