আন্তর্জাতিক সম্মাননা পাচ্ছেন ববি শিক্ষার্থী শোভন

০৩ জুন ২০২১, ০৪:৩৩ PM
মো: শাহবাজ মিঞা শোভন

মো: শাহবাজ মিঞা শোভন © টিডিসি ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো: শাহবাজ মিঞা শোভন। কোভিড-১৯ বিশ্ব পরিবেশ ইস্যু, ক্লাইমেট চেইঞ্জ, মেন্টাল হেলথ্, সাইবার সিকিউরিটি, এন্টি ড্রাগ ক্যাম্পেইন ও ইয়ুথ ডেভেলপমেন্ট ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় জাতিসংঘের UNEP, UNHRC, DISEC, Security council কর্তৃক পাচ্ছেন আন্তর্জাতিক সম্মাননা পাচ্ছেন শোভন।

আরব ইয়ুথ ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস আয়োজিত এই প্রতিযোগিতায় ইয়ুথ লিডার হিসেবে বিশ্বের ৫১৫৬ জন প্রতিযোগীর মধ্যে গ্লোবাল বিভিন্ন ইস্যু ও কোভিড -১৯ এ বিশেষ অবদানের জন্য বিশ্বের ৪২ টি দেশের ৪২ জন ইয়ুথ লিডাররা পাচ্ছেন এ সম্মাননা।

শাহাবাজ মিয়া শোভন বলেন, 'বাংলাদেশের তরুণদের সর্বোচ্চ জাতীয় স্বীকৃতি জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২০ অর্জনের পর এবার আন্তর্জাতিক স্বীকৃতি পাবার জন্য মনোনিত হওয়ায় অনেক আনন্দিত। আমার জাগ্রত তারুণ্যের সারাদেশের ৪৭টি ইউনিটের প্রায় ১২ হাজার ভলানটিয়ার সকলের প্রতি কৃতজ্ঞতা। মানসিক স্বাস্থ্যে স্বয়ংসম্পূর্ণ, তথ্য প্রযুক্তিনির্ভর, মাদকমুক্ত, বেকারত্ব মুক্ত বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত ইতিবাচক তরুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাবো আজীবন।'

আগামী ১৭ থেকে ২০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের রাজধানী ডোবাইয়ে অনুষ্ঠিত সম্মেলন থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করবেন।

আইইবির কেন্দ্রীয় কাউন্সিল সদস্য নির্বাচিত হলেন রুয়েট ভিসি ও…
  • ১৪ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধ…
  • ১৪ নভেম্বর ২০২৬
‘শেখ হাসিনাকে ফেরাতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার,…
  • ১৪ নভেম্বর ২০২৬
এইচএসসির ফেল শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে যা বলল…
  • ১৪ নভেম্বর ২০২৬
ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের …
  • ১৪ নভেম্বর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950