হল-ক্যাম্পাস খোলার দাবিতে ৭ কলেজ শিক্ষার্থীদের নীলক্ষেত অবরোধ

০১ জুন ২০২১, ০৫:৩৬ PM

© সংগৃহীত

অবিলম্বে আবাসিক হল ও ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাস্তায় নেমেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১ জুন) রাজধানীর নীলক্ষেতের রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

এর আগে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি ঘোষণা করে জানিয়েছিলেন, ৩১ মে’র মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া না হলে ১ জুন থেকে সাত কলেজের শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করবেন।

সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচিবাংলা কলেজের শিক্ষার্থী রিয়াদ হোসেন বলেন, বৈরী আবহাওয়ার মধ্যেই বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত নীলক্ষেতে অবস্থান কর্মসূচি পালন করলাম। আগামী ৩ জুন সকাল ১১টায় আবারও অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা।

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, গত বছরের মার্চে কলেজ ক্যাম্পাসগুলো বন্ধ করে দেওয়ার ১৪ মাস পার হলেও শিক্ষা কার্যক্রম নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনও রোডম্যাপ ঘোষণা করা হয়নি; বরং কোনও পরিকল্পনা ছাড়া একের পর এক তারিখ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রহসন করা হয়েছে। অনলাইন ক্লাস চালু রাখা হয়েছে। কিন্তু ডিভাইস সংকট ও নেটওয়ার্কের সমস্যার কারণে অধিকাংশ শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারেননি। এই পরিস্থিতিতে ক্যাম্পাসগুলো বন্ধ রেখে অনলাইনে কার্যক্রম চালানোর ঘোষণা ছাত্ররা মানেন না। আর যেখানে অফিস-আদালত, মার্কেট, গার্মেন্টস সব খোলা, সেখানে করোনার অজুহাতে স্কুল-কলেজ বন্ধ রাখা অযৌক্তিক। তাই আমরা দাবি জানাই, অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হোক।’

সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি আন্দোলনের নেতৃত্বে রয়েছেন ইডেন কলেজ শাহিনুর সুমি, ঢাকা কলেজের সাইফুল ইসলাম, বাংলা কলেজের রিয়াদ হোসেন ও রবিউল আলম এবং তিতুমীর কলেজের সুমন নায়েক।

শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডের প্রশাসনিক জটিলতায় শিক্ষার্থীদের…
  • ১৪ নভেম্বর ২০২৬
আইইবির কেন্দ্রীয় কাউন্সিল সদস্য নির্বাচিত হলেন রুয়েট ভিসি ও…
  • ১৪ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধ…
  • ১৪ নভেম্বর ২০২৬
‘শেখ হাসিনাকে ফেরাতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার,…
  • ১৪ নভেম্বর ২০২৬
এইচএসসির ফেল শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে যা বলল…
  • ১৪ নভেম্বর ২০২৬
ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের …
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950