অধ্যাপক কামালউদ্দিনকে ভিসি করার দাবিতে ছাত্রলীগ কর্মীদের মানববন্ধন

৩১ মে ২০২১, ০৪:২৪ PM
জবিতে মানববন্ধন

জবিতে মানববন্ধন © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও বর্তমান দায়িত্বপ্রাপ্ত উপাচার্য ড. কামালউদ্দিন আহমদকে পূর্নাঙ্গ উপাচার্য করার দাবিতে মানববন্ধন করেছে ছাত্রলীগ কর্মীরা।   সোমবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে তারা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উপযুক্ত শিক্ষক থাকা স্বত্ত্বেও বাইরে থেকে কেন শিক্ষক নিয়োগ দিতে হবে। এখানে নতুন কাউকে ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হলে তার ক্যাম্পাস বুঝতে বুঝতে এক দেড় বছর চলে যায়। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন হয় না একমাত্র বাইরে শিক্ষককে ভিসি নিয়োগ দেওয়া হয় বলে।

ব্যানারে বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য চাওয়ার দাবি জানানো হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেজারার কামালউদ্দিন আহমদের পক্ষে প্রচারণা চালাতে দেখা যায় তাদের। জানা যায়, বর্তমান ট্রেজারার কামালউদ্দিন আহমদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। ২০১৯ এর ২৭ নভেম্বর তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের দায়িত্ব পান। গত ১৮ মার্চ ড. মীজানুর রহমানের মেয়াদ শেষ হলে ড. কামালউদ্দিন আহমদ উপাচার্যের দায়িত্বপ্রাপ্ত হন।

স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ ফ্রান্সে, থাকছে আবাসন-মাসিক …
  • ১৭ অক্টোবর ২০২৬
৩১ অক্টোবরের মধ্যে বদলির আদেশ না হলে কঠোর কর্মসূচির ঘোষণা শ…
  • ১৭ অক্টোবর ২০২৬
ওসমান হাদিকে গুলির পর অস্ত্রটি নেন ইশরাক, যে কারণে নেই হলফন…
  • ১৭ অক্টোবর ২০২৬
চবিতে ২০০ সিএনজি, ৩০০ রিকশাকে নিবন্ধনের আওতায় আনছে চাকসু
  • ১৭ অক্টোবর ২০২৬
বইয়ের কাজ দেখতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর আকস্মিক ছাপাখা…
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই ২০ ক্যাশিয়ার নিয়োগ দেবে সুলতান’স ডাইন, আবে…
  • ১৭ অক্টোবর ২০২৬