দুর্নীতির তদন্ত স্থগিত চেয়ে বেরোবি ভিসির রিট

২৭ মে ২০২১, ০৯:৩৩ PM
অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ

অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ © ফাইল ছবি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্ত কার্যক্রম স্থগিত চেয়ে রিট দায়ের করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। আজ বৃহস্পতিবার (২৭ মে) রিট দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী মো. শহিদুল্লাহ।

এর আগে গত ১৫ মে ইউজিসি ভিসি কলিমউল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য একটি নোটিশ দেয়। রিট আবেদনে ওই নোটিশের কার্যক্রমও স্থগিত চাওয়া হয়েছে।

আইনজীবী মো. শহিদুল্লাহ্ আরও জানান, ইউজিসি গত ১৩ এপ্রিল ভিসি অধ্যাপক নাজমুল আহসান কালিমউল্লাহকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দুই জন কর্মচারী নিয়োগের ক্ষেত্রে অনিয়মের অভিযোগে প্রাসঙ্গিক নথি নিয়ে হাজির হতে নোটিশ দেয়। কিন্তু গত ১২ মে কলিমউল্লাহ ইউজিসির কাছে চলমান লকডাউন শেষে কার্যালয়ে হাজির হওয়ার জন্য সময় চেয়ে একটি আবেদন পাঠিয়েছিলেন। তিনি (কলিমউল্লাহ) আবেদনে বলেছিলেন যে তিনি ৬০ বছর বয়স্ক এবং কোভিড মহামারিজনিত কারণে তিনি প্রাসঙ্গিক নথির জন্য বিশ্ববিদ্যালয়ে যেতে পারবেন না।

আইনজীবী মো. শহিদুল্লাহ্ বলেন, কিন্তু তার (ভিসির) গত ১২ মে’র আবেদন নিষ্পত্তি না করেই ইউজিসির সিনিয়র সহকারী সচিব (আইন) গত ২০ মে কলিমউল্লাহকে প্রাসঙ্গিক কাগজপত্রসহ ইউজিসি অফিসে হাজির হওয়ার অনুরোধ জানিয়ে একটি নোটিশ জারি করেন। যা অবৈধ এবং এর কোনও আইনি ভিত্তি নেই।

শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডের প্রশাসনিক জটিলতায় শিক্ষার্থীদের…
  • ১৪ নভেম্বর ২০২৬
আইইবির কেন্দ্রীয় কাউন্সিল সদস্য নির্বাচিত হলেন রুয়েট ভিসি ও…
  • ১৪ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধ…
  • ১৪ নভেম্বর ২০২৬
‘শেখ হাসিনাকে ফেরাতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার,…
  • ১৪ নভেম্বর ২০২৬
এইচএসসির ফেল শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে যা বলল…
  • ১৪ নভেম্বর ২০২৬
ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের …
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950