অনলাইনে পরীক্ষা নেবে ববি, তারিখ ঘোষণা

২৭ মে ২০২১, ০৯:০৮ PM
অনলাইনে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়

অনলাইনে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

অভ্যন্তরীণ পরীক্ষা (ইন্টারনাল অ্যাসেসমেন্ট) ও ভাইভা অনলাইনে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। আগামী ১৫ জুন থেকে এ পরীক্ষা শুরু হবে। তবে ফাইনাল পরীক্ষা কোন পদ্ধতিতে নেয়া হবে, তা যাচাই করার জন্য ৯ সদস্যের ‘ফাইনাল পরীক্ষা কমিটি’ গঠন করা হয়েছে। আগামী ৩০ জুন এই কমিটি ফাইনাল পরীক্ষা নেয়ার ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পূর্ণাক্সগ প্রস্তাবনা পেশ করবেন।

আজ বৃহস্পতিবার (২৭ মে) বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৩৩তম বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস জানান, ১৫ জুন থেকে ৪০ মার্কের অভ্যন্তরীণ পরীক্ষা অনলাইনে শুরু হবে এবং খুব দ্রতই অনলাইনে ভাইভা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, কোন প্রক্রিয়ায় ফাইনাল পরীক্ষা নেয়া যায় তা ঠিক করার জন্য সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মুহসীন উদ্দীনকে আহ্বায়ক ও আইটি ডিরেক্টর সহকারী অধ্যাপক রাহাত হোসাইন ফয়সালকে সদস্য সচিব করে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. সুব্রত কুমার দাস, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. মানজুর আহমেদ, সামাজিক বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. তারেক মাহমুদ আবির, ইতিহাস ও সভ্যতা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. আব্দুল বাতেন চৌধুরী, আইন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক সাদেকুর রহমান, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোহাম্মদ রাকিবুল ইসলাম ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক সাজ্জাদুল্লাহ মোহাম্মদ ফয়সাল।

১৩ জুন থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিতে মন্ত্রণালয়ের নির্দেশ

তবে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী যদি অনলাইনে পরীক্ষা দিতে না চায়, তাদের ব্যাপারে কী সিদ্ধান্ত নেয়া হয়েছে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (অতিরিক্ত দায়িত্ব) ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মুহাম্মদ মুহসীন উদ্দীন বলেন, ১৫ জুন অভ্যন্তরীণ পরীক্ষা শুরু হওয়ার আগেই ৯ সদস্যের ‘ফাইনাল পরীক্ষা কমিটি’ এ ব্যাপারে নীতিমালা প্রনয়ন করবে।

নেত্রকোনায় এসি বিস্ফোরণে ব্যবসায়ী দগ্ধ
  • ০১ মার্চ ২০২৬
জড়িতদের গ্রেপ্তার দাবি মানবাধিকার সুরক্ষা এবং বিরোধ নিষ্পত্…
  • ০১ মার্চ ২০২৬
বাকৃবির হলে ছাত্রলীগ কর্মীদের তোলার চেষ্টা ছাত্রদল নেতার, র…
  • ০১ মার্চ ২০২৬
আনোয়ারায় ব্যাংক থেকে নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার
  • ০১ মার্চ ২০২৬
বিএনপির হামলায় আহত নেতার পাশে জামায়াত আমির, কর্মী নিহতের ঘট…
  • ০১ মার্চ ২০২৬
ভোলায় ঘরে ঢুকে ৭ জনকে কুপিয়ে-পিটিয়ে আহত
  • ০১ মার্চ ২০২৬