জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির রুটিন দায়িত্বে ড. আনোয়ার হোসেন

০৭ মে ২০২১, ০২:১৩ PM
ড. মো. আনোয়ার হোসেন ও বিশ্ববিদ্যালয় লোগো

ড. মো. আনোয়ার হোসেন ও বিশ্ববিদ্যালয় লোগো © টিডিসি ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) রুটিন দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

বৃহস্পতিবার (৬ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরবর্তী উপাচার্য নিযুক্ত না হওয়া পর্যন্ত প্রশাসনিক প্রয়োজনে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে বিশ্ববিদ্যালয়টির পোস্ট গ্র্যাজুয়েট এডুকেশন ট্রেনিং সেন্টারের জ্যেষ্ঠ ডিন সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন উপাচার্যের (অতিরিক্ত দায়িত্ব হিসেবে) রুটিন দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, গত ৪ মার্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক ড. হারুন-অর-রশিদের মেয়াদ পূর্ণ হয়। পরবর্তী ভাইস চ্যান্সেলর নিযুক্ত না হওয়া পর্যন্ত প্রশাসনিক প্রয়োজনে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে ভাইস চ্যান্সেলরের দৈনন্দিন রুটিন দায়িত্ব পান উক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. মশিউর রহমান। এখন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে।

আরো পড়ুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির রুটিন দায়িত্বে অধ্যাপক মশিউর রহমান

৯১ দেশের প্রতিযোগীদের হারিয়ে আন্তর্জাতিক পুরস্কার জিতল মেরি…
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি দেবে সরকার, আব…
  • ১৮ অক্টোবর ২০২৬
দক্ষিণাঞ্চলে জলবায়ু পরিবর্তনে বদলে যাওয়া উপকূলের গল্প তুলে …
  • ১৮ অক্টোবর ২০২৬
পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহি…
  • ১৮ অক্টোবর ২০২৬
পোলট্রি ফার্মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কর্মচারীর মৃত্যু
  • ১৮ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
  • ১৮ অক্টোবর ২০২৬