স্বাভাবিক জীবনে ফিরতে চায় ইবি শিক্ষার্থী রবিউল

২৩ এপ্রিল ২০২১, ১২:১২ PM
স্বাভাবিক জীবনে ফিরতে চায় ইবি শিক্ষার্থী রবিউল

স্বাভাবিক জীবনে ফিরতে চায় ইবি শিক্ষার্থী রবিউল © টিডিসি ফটো

দীর্ঘদিন ধরে পেটে মাংস বেড়ে যাওয়া ও ফুসফুসের জটিলতায় ভুগছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) শিক্ষার্থী রবিউল ইসলাম সোহাগ। বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন তার উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়ার পরামর্শ দিয়েছেন তার চিকিৎসকরা। আর্থিকভাবে অস্বচ্ছলতায় জীর্ণশীর্ণ রবিউল ইসলাম চিকিৎসা নিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন।

রবিউল ইসলাম সোহাগ ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের একজন মেধাবী ছাত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, গত পাঁচ মাস ধরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করে কোন রোগ নির্ণয় করা যাচ্ছে না। তার রোগ নির্ণয়ে ১৪টি পরীক্ষা করা হলেও কোন খারাপ রিপোর্ট আসেনি। এদিকে দিনদিন তার অবস্থা অবনতি দিকে যাচ্ছে। এখন তার উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়া় নিয়ে যেতে হবে বলে জানিয়েছেন তার কর্তব্যরত চিকিৎসক।

চিকিৎসকরা জানিয়েছেন, এই মুহূর্তে সঠিক চিকিৎসা শুরু করলে মাত্র ৪ অথবা ৫ লক্ষ টাকায় আরোগ্য লাভ করা সম্ভব। তবে চিকিৎসায় বিলম্ব করলে জটিল পর্যায়ে চলে যেতে পারে। তখন কয়েকগুণ বেশি টাকা খরচ করেও আরোগ্য লাভ করা অসম্ভব হয়ে দাঁড়াবে।

রবিউল ইসলাম সোহাগ বলেন, ‘ইতিমধ্যেই চিকিৎসায় এক লক্ষ টাকা খরচ হয়ে গেছে। আমার চিকিৎসার মধ্যে হঠাৎ করে মায়ের হাত ভেঙ্গে যায়। সেখানেও অনেক টাকা খরচ হয়েছে। হাত ভাঙ্গার সময় ও হাতের রড খুলে দেওয়ার সময় দুইবার অপারেশন করতে হয়েছে। আব্বাও শ্বাসকষ্টে ভুগছেন। অনেক ঋণ করেই আমি আমার চিকিৎসা চালিয়ে নিয়েছি। এতদিন এসব দুঃখ-কষ্ট আমি নিজের মধ্যেই চেপে রাখছিলাম। কিন্তু এখন আর চেপে রাখতে পারলাম না। কারণ, চেপে রাখা সামর্থ্য আমার আর নেই।’

মাস্টার্স সম্পন্ন করা হয়নি রবিউলের। পরিবারের স্বপ্নের কান্ডারী তিনি। এখন নিজের চিকিৎসা নিশ্চিতের দুশ্চিন্তা যেন ঝেঁকে ধরেছে তাঁকে। তাই বাধ্য হয়ে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি।

রবিউলকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সহায়তা করতে পারেন যেকেউ। সহায়তা পাঠাতে পারেন রবিউল ইসলামের পার্সোনাল মোবাইল ব্যাংকিং ০১৭৩৭৮৮৬৩৮৭ (বিকাশ), ০১৭৩৫১৯৭৮৫৩ (রকেট) এবং ০১৭৩৫১৯৭৮৫৩ (নগদ) একাউন্টে।

বন্ধ হচ্ছে বাবে আল-মানদাব প্রণালি, বিশ্ব অর্থনীতিতে চরম বিপ…
  • ২৮ মার্চ ২০২৬
নয়াপল্টন কার্যালয়ে তারেক রহমান, করলেন মন্ত্রী-এমপি ও দলীয় …
  • ২৮ মার্চ ২০২৬
পে-স্কেল আদায়ে একগুচ্ছ আন্দোলনের পরিকল্পনা
  • ২৮ মার্চ ২০২৬
ওমরাহ ও ভিজিট ফোরামের সভায় যোগ দিতে সৌদি গেলেন ধর্মমন্ত্রী 
  • ২৮ মার্চ ২০২৬
হোয়াটসঅ্যাপে আসছে নতুন ৬ সুবিধা
  • ২৮ মার্চ ২০২৬
‘স্বপ্ন’র ডেটাবেজ হ্যাক, সার্চ দিলে মিলছে গ্রাহকের তথ্য
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence