ইউজিসির অভিন্ন নীতিমালা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন পরিপন্থী: শিক্ষক সমিতি

১৫ এপ্রিল ২০২১, ১০:৫৪ PM

© ফাইল ছবি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রণীত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য অভিন্ন নিয়ােগ ও পদোন্নতির নীতিমালা সংক্রান্ত নির্দেশিকাটি বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন, উচ্চশিক্ষা ও গবেষণা পরিপন্থী আখ্যা দিয়ে নীতিমালাটি প্রত্যাখ্যান করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শিক্ষক সমিতির সভাপতি ড. মো. শামীমুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে এ নির্দেশিকাকে উচ্চশিক্ষাকে হুমকির মুখে ফেলে দেওয়ার অপচেষ্টা আখ্যা দিয়ে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি রাজনৈতিক ও আদর্শিক সিদ্ধান্ত। অভিন্ন নীতিমালা বঙ্গবন্ধুর স্বপ্নের সেই স্বায়ত্তশাসনের ওপর চূড়ান্ত আমলাতান্ত্রিক হস্তক্ষেপ বলে বিশ্বাস করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল শিক্ষক নিয়ােগ, পদোন্নয়ন ও অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে যুগােপযােগী বাস্তব ও মানসম্মত শর্ত ঠিক করবে এটাই কাম্য।

এতে বলা হয়, নীতিমালা প্রণয়নে শিক্ষক প্রতিনিধি না রেখে, শিক্ষকদের মতামত না নিয়ে, ইউজিসি তার কর্মপরিধির বাহিরে গিয়ে অভিন্ন নিয়ােগ ও পদোন্নতির নীতিমালা প্রণয়ন করেছে, যা বিশ্ববিদ্যালয়ের মানােন্নয়নকে নিয়ন্ত্রণ করার একটি সুক্ষ্ম প্রয়াস। নীতিমালাটি শিক্ষামন্ত্রণালয় ও ইউজিসি বিশ্ববিদ্যালয় গুলাের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে যেটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কখনই মেনে নেবে না। অধিকন্তু, দেশের উচ্চশিক্ষা ও গবেষণায় উত্তরােত্তর উন্নয়নের নিমিত্তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণা বরাদ্দ বৃদ্ধি ও স্বতন্ত্র বেতন কাঠামাে প্রণয়ন করা প্রয়ােজন।

অনতিবিলম্বে অভিন্ন শিক্ষক নিয়ােগ ও পদোন্নতির নীতিমালাটি প্রত্যাহারের জন্য শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির কাছে জোর দাবি জানায় সংগঠনটির নেতারা। এছাড়া ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন, উচ্চশিক্ষা ও গবেষণার অন্তরায় কোন নীতিমালা ও নির্দেশিকা প্রণয়ন না করার অনুরােধ জানানো হয়।

টেকনাফে বিজিবির অভিযানে ইয়াবা-গাঁজা উদ্ধার, আটক ৩
  • ১৪ নভেম্বর ২০২৬
ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজে জনবল নিয়োগ, আবেদন ১৮ নভেম্বর পর্য…
  • ১৪ নভেম্বর ২০২৬
ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ১৭৫ বছর পূর্তি উপলক্ষে আবার রেজিস্ট…
  • ১৪ নভেম্বর ২০২৬
এআইয়ের নকল ঠেকাতে ‘অ্যানালগ’ পদ্ধতিতে ফিরছে যুক্তরাজ্যের অন…
  • ১৪ নভেম্বর ২০২৬
ভারতে নারী ক্রিকেটারের মরদেহ উদ্ধার
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950