প্রথম বর্ষের শিক্ষার্থীদের বিনা বেতনে পড়ার সুযোগ দিচ্ছে জবি

১৫ এপ্রিল ২০২১, ০৭:২০ PM

© ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বৃত্তি নীতিমালা-২০১৩ এর আলোকে স্নাতক প্রথম বর্ষে অধ্যয়নরত (২০১৯-২০) শিক্ষার্থীদের এক শিক্ষাবর্ষের জন্য মেধা বৃত্তি ও অবৈতনিক অধ্যয়নের সুযোগ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেধা বৃত্তি ও অবৈতনিক অধ্যয়নের জন্য শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো: ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, student.erp.jnu.ac.bd অর্থাৎ student login প্যানেলে login করার পর ডান দিকে ‘Apply for scholarship’ লিংকে ক্লিক করে আবেদন করা যাবে। সংশ্লিষ্ট শিক্ষার্থীগণ ১৪-০৪-২০২১ থেকে ১২-৫-২০২১ তারিখ পর্যন্ত নির্ভুলভাবে তথ্যাদি পূরণ করে অনলাইনে আবেদন সাবমিট করতে পারবে। উল্লেখিত সময়ের পর প্রাপ্ত আবেদনপত্র গ্রহণ করা হবে না।

এতে বলা হয়, সংশ্লিষ্ট বিভাগ নির্ধারিত লিংকে প্রবেশ করা শিক্ষার্থীদের আবেদনপত্রসমূহ ডাউনলোড করবেন এবং বিধি মোতাবেক দ্বিতীয় অংশ সুপারিশসহ পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে আগামী ২৪ মে’র মধ্যে প্রেরণ করতে হবে। আবেদনের তৃতীয় অংশ সঠিকভাবে যাচাই করে মন্তব্য প্রদানপূর্বক পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর ৩ জুনের মধ্যে রেজিস্ট্রার দপ্তরে প্রেরণ করবেন। এছাড়াও বিভাগে প্রতিবন্ধী শিক্ষার্থী অধ্যয়নরত থাকলে তাদেরকে আবেদন করার জন্য উৎসাহিত করার কথাও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জানা যায়, বৃত্তি নীতিমালা-২০১৩ অনুযায়ী শুধুমাত্র ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান)/সমমান ১ম বর্ষে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের এক শিক্ষাবর্ষের জন্য প্রতি বিভাগে ৩ জনকে প্রতি মাসে ৪০০ টাকা হারে মেধা বৃত্তি এবং এক শিক্ষাবর্ষের জন্য বিনা বেতনে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ প্রদান করা হবে।

মেধা বৃত্তি ছাড়াও প্রতি বিভাগে ২০১৯-২০ শিক্ষাবর্ষে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের ১০% অস্বচ্ছল মেধাবী ছাত্র-ছাত্রীকে বিনা বেতনে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ প্রদান করা হবে। বিনা বেতনে পড়ার সুযোগ পাওয়ার যোগ্য ছাত্র-ছাত্রীদের তালিকায় নীতিমালা মোতাবেক বিভাগীয় একাডেমিক কমিটির মতামত থাকতে হবে।

প্রসঙ্গত, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ১ হাজার ১১৬ জন মেধাবী শিক্ষার্থীকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মেধা ও অবৈতনিক বৃত্তি প্রদান করা হয়।যার মধ্যে স্নাতক পর্যায়ে ৩০৭ জনকে মেধাবৃত্তি, ৭১০ জনকে অবৈতনিক বৃত্তি এবং স্নাতকোত্তর পর্যায়ে ৪০ জনকে মেধাবৃত্তি ও ৬৯ জনকে অবৈতনিক বৃত্তি প্রদান করা হয়েছিল।

টেকনাফে বিজিবির অভিযানে ইয়াবা-গাঁজা উদ্ধার, আটক ৩
  • ১৪ নভেম্বর ২০২৬
ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজে জনবল নিয়োগ, আবেদন ১৮ নভেম্বর পর্য…
  • ১৪ নভেম্বর ২০২৬
ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ১৭৫ বছর পূর্তি উপলক্ষে আবার রেজিস্ট…
  • ১৪ নভেম্বর ২০২৬
এআইয়ের নকল ঠেকাতে ‘অ্যানালগ’ পদ্ধতিতে ফিরছে যুক্তরাজ্যের অন…
  • ১৪ নভেম্বর ২০২৬
ভারতে নারী ক্রিকেটারের মরদেহ উদ্ধার
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950