পরীক্ষা নেয়ার দাবিতে ২য় দিনের মতো আন্দোলনে কুবি শিক্ষার্থীরা

২৫ ফেব্রুয়ারি ২০২১, ০২:৫০ PM
আন্দোলনরত শিক্ষার্থীরা

আন্দোলনরত শিক্ষার্থীরা © টিডিসি ফটো

স্থগিত হওয়া পরীক্ষা নেওয়ার দাবিতে ক্যাম্পাসে ২য় দিনের মতো আন্দোলন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে রুটিন হওয়া পরীক্ষাগুলো চালুর দাবিতে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা।

এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা ‘দাবি মোদের একটাই, পরীক্ষা চাই’, ‘শিক্ষামন্ত্রীর বক্তব্য প্রত্যাহার চাই’, ‘হাট বাজারে মানুষের ঢল, বন্ধ কেন পরীক্ষার হল?, ‘সেশন জটের কবলে কেনো, প্রশাসন জবাব চাই’ এসব স্লোগান দেয়।

আন্দোলনে অংশ নিয়ে শিক্ষার্থীরা বলেন, সব কিছু স্বাভাবিক চললেও হঠাৎ করেই চলমান পরীক্ষা বন্ধ করা অযৌক্তিক। আমরা এমনিতেই অনেকটা পিছিয়ে গেছি। এভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে রাখলে আমরা ভয়াবহ সেশনজটে পড়বো। অনতিবিলম্বে আটকে থাকা চূড়ান্ত পরীক্ষা গুলো নিতে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা পরীক্ষা নেওয়া স্থগিত করেছি। পুনরায় সরকারী নির্দেশনা আসলে পরীক্ষা নেওয়া হবে।

উল্লেখ্য, মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে স্নাতক ও স্নাতকোত্তর মিলিয়ে ৫৮টি সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা আটকে গেছে।

রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন ছাত্র ইউনিয়ন ঢাবি শাখার …
  • ১৯ অক্টোবর ২০২৬
পূজায় মেট্রোরেলের সময়সূচিতে পরিবর্তন
  • ১৯ অক্টোবর ২০২৬
জামায়াত আমিরের ‘আউল-ফাউল’ বক্তব্য শুনে মানুষ হাসি-তামাশা কর…
  • ১৯ অক্টোবর ২০২৬
অনুমোদনের এক বছরেও অনুদান পাননি ১৬৯০ শিক্ষক, পরিবার নিয়ে মা…
  • ১৯ অক্টোবর ২০২৬
সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইউরোপের দেশ আলবেনিয়া
  • ১৯ অক্টোবর ২০২৬
বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত
  • ১৯ অক্টোবর ২০২৬