১৭ মে’র আগে বিশ্ববিদ্যালয়ের হলে থাকা যাবে না

২২ ফেব্রুয়ারি ২০২১, ০২:৩৮ PM

© টিডিসি ফটো

পবিত্র ঈদুল ফিতরের পর আগামী ২৪ মে থেকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হবে। আর তার এক সপ্তাহ আগে ১৭ মে আবাসিক হল খুলে দেওয়া হবে। এর আগে কোন শিক্ষার্থী হলে অবস্থানর করতে পারবেন না।

সোমাবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এসময় তিনি শিক্ষার্থীদের টিকা না দিয়ে হলে নিয়ে আসাটা বিপদজনক বলেও মন্তব্যও করেন।

গত বছরের ১৭ মার্চ করোনার প্রাদুর্ভাব রুখতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। কয়েক ধাপে বাড়ানোর পর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়।

করোনার প্রাদুর্ভাব কমে আসায় চলতি বছরের শুরু থেকেই বিভিন্ন মহল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেয়ার দাবি আসতে থাকে। এ নিয়ে আন্দোলনে নামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর ফটকের তালা ভেঙে প্রবেশ করেন। এরপর ঢাবি, রাবিসহ আরও কিছু বিশ্ববিদ্যালয়ে আন্দোলন ছড়িয়ে পড়েছে।

গোপালগঞ্জে মসজিদে মাইকিং করে সংঘর্ষ, ৫ পুলিশসহ আহত ৩০
  • ১৯ অক্টোবর ২০২৬
চুয়েটের অচলবস্থা নিরসনে বুয়েট-চবি-সিভাসু ভিসিসহ ৫ সদস্যের …
  • ১৯ অক্টোবর ২০২৬
ভিন্ন হান্নানের আলিশান বাড়িকে ‘এনসিপির হান্নান মাসউদের বাড়ি…
  • ১৯ অক্টোবর ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম বর্ষের পরীক্ষার রুটিন প্…
  • ১৯ অক্টোবর ২০২৬
অস্ত্র হাতে ইশরাকের অভিযান চালানো সেই স্পটে এবার গেল যৌথবাহ…
  • ১৯ অক্টোবর ২০২৬
ফ্যান চুরির দায়ে বিএনপি নেতার ছেলের কারাদণ্ড
  • ১৯ অক্টোবর ২০২৬