প্রশাসনিক ভবনের সামনে রাত কাটিয়েছেন ববি শিক্ষার্থীরা

২২ ফেব্রুয়ারি ২০২১, ০৮:২৭ AM
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ববি শিক্ষার্থীদের অবস্থান

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ববি শিক্ষার্থীদের অবস্থান © সংগৃহীত

গভীর রাতে ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যালয় (ববি) শিক্ষার্থীদের ওপর হামলার বিচারের দাবিতে টানা ৫ম দিনের মতো নানা কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আন্দোলনের অংশ হিসাবে এবং তাদের নিজেদের নিরাপত্তা নিয়ে আশংকার কথা জানিয়ে রবিবার দিবাগত রাত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে কাটিয়েছেন তারা।

বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞানের শিক্ষার্থী সিয়াম জামান বলেন, অপরাধীরা এখনো গ্রেফতার হয়নি। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এখন আমাদের ভার্সিটির সামনে ছাড়া অন্য কোথাও নিরাপত্তা নেই। অন্য দিকে প্রশাসনও আমাদের নিরাপত্তার কথা চিন্তা করে হল খুলে দিচ্ছে না। বারবার অনুরোধ করার পরেও না। তাই আমরা গ্রাউন্ড ফ্লোরে অবস্থান করছি। এখানে রাত কাটানো ছাড়া উপায় নাই।

ববি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে চলমান এ কর্মসূচি অব্যাহত রয়েছে। তবে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত রাখে তারা। কর্মসূচির অংশ হিসেবে রবিবার সকালে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের গ্রাউন্ড ফ্লোরে অবস্থান কর্মসূচি পালন করেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের নেতা অমিত হাসান রক্তিম জানান, গভীর রাতে হামলার সঠিক তথ্য তুলে ধরে মামলা এবং মামলায় নামধারীদের অন্তর্ভুক্ত ও তাদের গ্রেফতারের দাবিসহ সকল দাবি আদায়ে পূর্বের ঘোষণা অনুযায়ী সড়ক অবরোধ ব্যতীত আজ নানান ধরনের কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। সোমবারও এভাবেই আন্দোলনের কর্মসূচি চালিয়ে যাওয়া হবে, তবে মঙ্গলবার থেকে পুনরায় সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি পালন করা হবে।

তিনি জানান, শিক্ষার্থীরা নিজেদের অনিরাপদ মনে করায় পূর্বের দাবিগুলোর পাশাপাশি নতুন করে হল খুলে দেওয়ার দাবি জানিয়েছেন। বিষয়টি এরইমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়েছে। আর আজ শিক্ষার্থীদের একটা অংশ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচে রাত্রিযাপনের সিদ্ধান্ত নিয়েছেন। তাই কিছু শিক্ষার্থী সেখানে অবস্থান করছেন।

গোপালগঞ্জে মসজিদে মাইকিং করে সংঘর্ষ, ৫ পুলিশসহ আহত ৩০
  • ১৯ অক্টোবর ২০২৬
চুয়েটের অচলবস্থা নিরসনে বুয়েট-চবি-সিভাসু ভিসিসহ ৫ সদস্যের …
  • ১৯ অক্টোবর ২০২৬
ভিন্ন হান্নানের আলিশান বাড়িকে ‘এনসিপির হান্নান মাসউদের বাড়ি…
  • ১৯ অক্টোবর ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম বর্ষের পরীক্ষার রুটিন প্…
  • ১৯ অক্টোবর ২০২৬
অস্ত্র হাতে ইশরাকের অভিযান চালানো সেই স্পটে এবার গেল যৌথবাহ…
  • ১৯ অক্টোবর ২০২৬
ফ্যান চুরির দায়ে বিএনপি নেতার ছেলের কারাদণ্ড
  • ১৯ অক্টোবর ২০২৬