ধীরেন্দ্রনাথ দত্তের নামে ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি

২১ ফেব্রুয়ারি ২০২১, ০৮:২৫ PM
ধীরেন্দ্রনাথ দত্ত

ধীরেন্দ্রনাথ দত্ত © ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ায় ধীরেন্দ্রনাথ দত্তের নামে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানানো হয়েছে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল শনিবার ‘ভাষা আন্দোলন ও ধীরেন্দ্রনাথ দত্ত’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এ দাবি জানানো হয়েছে।

আলোচনা সভায় বক্তারা বলেন, তৎকালীন পাকিস্তান গণপরিষদে উর্দু এবং ইংরেজির পাশাপাশি বাংলাকে গণপরিষদের কার্যবিবরণীর ভাষার মর্যাদা দানের প্রস্তাবের মধ্য দিয়ে ভাষা আন্দোলনের সূত্রপাত করেছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের প্রথম দিকেই পাক হানাদার বাহিনীর হাতে তিনি সপরিবারে শহীদ হন।

বক্তারা শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের নামে ব্রাহ্মণবাড়িয়ায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান। তারা বলেন, শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতিকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য জাতীয়ভাবে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের জন্মও মৃত্যুবার্ষিকী পালন করার দাবি করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলার অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অনুশীলনের আহবায়ক সাংবাদিক আবদুন নূর। আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা ও জেলা জাসদ সভাপতি অ্যাডভোকেট আখতার হোসেন সাঈদ, বীর মুক্তিযোদ্ধা মতিলাল বণিক, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ তফছির প্রমুখ।

চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিদলের সাক…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনডিএম থেকে মহাসচিব মোমিনুল আমিনের পদত্যাগ
  • ০৫ এপ্রিল ২০২৬