গভীর শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ ঢাকা কলেজের

২১ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩৪ PM
ঢাকা কলেজে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

ঢাকা কলেজে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন © টিডিসি ফটো

মহান ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনসহ যথাযোগ্য মর্যাদায় ঢাকা কলেজে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করতে প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকেই কলেজের শহীদ মিনারের সামনের চত্বরে নির্মিত অস্থায়ী মঞ্চে ঢাকা কলেজ মিউজিক স্কুলের শিল্পীরা পরিবেশন শুরু করেন দেশাত্ববোধক সংগীত।

পরবর্তীতে আজ রবিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১মিনিটে মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কলেজ প্রশাসনের পক্ষ থেকে কলেজের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকার, উপাধ্যক্ষ অধ্যাপক এটিএম মইনুল হোসেন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. আব্দুল কুদ্দুস সিকদার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক, সহযোগী অধ্যাপকসহ প্রশাসনিক কর্মকর্তারা।

পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। কলেজ প্রশাসনের পুষ্পস্তবক অর্পণের পর একে একে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ঢাকা কলেজ ছাত্রলীগ, কলেজের বিভিন্ন ছাত্রাবাস, সাংবাদিক সমিতিসহ, ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপ, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর ঢাকা কলেজ প্লাটুন, যুব রেড ক্রিসেন্ট ঢাকা কলেজ ইউনিটসহ বিভিন্ন সমাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন সমূহ।

ভোরে সূর্যদয়ের পর প্রশাসনিক ভবনের সামনের জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত রাখা হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহীদ মিনার প্রাঙ্গনে দেখা যায় মানুষের ভিড়। পরবর্তীতে টিচার্স লাউঞ্জে অনুষ্ঠিত হয় শহীদ দিবসের আলোচনা অনুষ্ঠান।

এসময় ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, ‘মায়ের ভাষাকে রক্ষা করতে যে জাতির সন্তানেরা নিজের জীবন বিলিয়ে দিতে পারে, নিঃসন্দেহে সেই জাতি হিসেবে আমাদের গর্বোবোধ করা উচিৎ।’

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন সেই রুশ মডেল মনিকা কবির
  • ২২ মার্চ ২০২৬
সামাজিক উন্নয়নের অঙ্গিকার নিয়ে নতুন সংগঠন ‘TEAM’-এর যাত্রা
  • ২২ মার্চ ২০২৬
দুর্ঘটনায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ, ব্যবস্থা…
  • ২২ মার্চ ২০২৬
বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের দিনক্ষণ চূড়ান্ত
  • ২২ মার্চ ২০২৬
কাতারে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৬
  • ২২ মার্চ ২০২৬
হাদি তো একচুয়ালি একটা জামায়াতের প্রোডাক্ট, ওতো জঙ্গি: আসাম…
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence