ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ববির আন্দোলনরত শিক্ষার্থীরা

২১ ফেব্রুয়ারি ২০২১, ১০:২৫ AM
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন ববি শিক্ষার্থীদের

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন ববি শিক্ষার্থীদের © টিডিসি ফটো

আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে উপলক্ষে সড়ক অবরোধ কর্মসূচি পালন করবে না বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। এর পরিবর্তে ক্যাম্পাসে নিরবতা ও মৌন মিছিল পালন করছেন তারা। তবে আগামীকাল সোমবারের মধ্যে তিন দফা দাবি বাস্তবায়ন না হলে ফের সড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

আন্দোলনকারীদের সূত্রে জানা গেছে, ২১ ফেব্রুয়ারি উপলক্ষ্যে আজ তারা শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এররপর দুই মিনিট নিরবতা পালন করেন তারা। এছাড়া আজ ক্যাম্পাসে মৌন মিছিল বের করবেন বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এর আগে শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে ববি শিক্ষার্থীরা বরিশাল-কুয়াকাটা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়। পরে এর মধ্যে দাবি আদায় না হলে আগামী সোমবার থেকে ফের সড়ক অবরোধের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজয় শুভ।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা অজ্ঞাতনামা মামলায় গতকাল দুই শ্রমিককে গ্রেতফার করা হয়েছে। এটা জজ মিয়া নাটককেও হার মানাবে। যতক্ষণ পর্যন্ত হামলার ঘটনায় মূল হোতা কাউসার হোসেন শিপনকে গ্রেফতার করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এ আন্দোলন চলবে।

তিনি আরও বলেন, তবে আগামীকাল মহান ২১ ফেব্রুয়ারি বিশেষ দিনটি বিবেচনায় কোন রাস্তা অবরোধ করা হবে না। তবে চলমান কর্মসূচি অব্যাহত থাকবে।

শিক্ষার্থীদের দা‌বিগু‌লো হ‌লো- শিক্ষার্থী‌দের ওপর হামলার ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ ঘটনায় মামলা করা, এমন ঘটনার পুরনাবৃত্তি না হয় তার নিশ্চয়তা দেওয়া এবং হলের বাইরের অনাবাসিক শিক্ষাথীদের পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত করা।

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন সেই রুশ মডেল মনিকা কবির
  • ২২ মার্চ ২০২৬
সামাজিক উন্নয়নের অঙ্গিকার নিয়ে নতুন সংগঠন ‘TEAM’-এর যাত্রা
  • ২২ মার্চ ২০২৬
দুর্ঘটনায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ, ব্যবস্থা…
  • ২২ মার্চ ২০২৬
বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের দিনক্ষণ চূড়ান্ত
  • ২২ মার্চ ২০২৬
কাতারে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৬
  • ২২ মার্চ ২০২৬
হাদি তো একচুয়ালি একটা জামায়াতের প্রোডাক্ট, ওতো জঙ্গি: আসাম…
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence