ববি শিক্ষার্থীদের ওপর হামলা: দুই পরিবহন শ্রমিক গ্রেফতার

২০ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৩৮ AM

© সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দুই পরিবহন শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে নগরীর রূপাতলী বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- এমকে পরিবহনের সুপারভাইজার আবুল বাশার রনি (২৫) ও সাউথ বেঙ্গল পরিবহনের হেলপার মো. ফিরোজ (২৪)। তারা দু’জনই নগরীর রূপাতলী বাসস্ট্যান্ড সংলগ্ন হাউজিং এলাকার বাসিন্দা।

গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেয়া কোতয়ালি থানার ওসি নুরুল ইসলাম বলেন, মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে রূপাতলী হাউজিং এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কয়েকটি মেসে হামলা চালানো হয়। এ ঘটনায় বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. মুহসিন উদ্দিন বাদী হয়ে কোতয়ালি থানায় মামলা করেন। মামলা দায়েরের পর আসামিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক দল কাজ শুরু করে। তবে গ্রেফতারের হাত থেকে রক্ষা পেতে আত্মগোপন করেন হামলাকারীরা। এ কারণে তাদের গ্রেফতারে সক্ষম হচ্ছিল না পুলিশ।

তিনি বলেন, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে আবুল বাশার রনি ও মো. ফিরোজ রূপাতলী বাসস্ট্যান্ডে আত্মগোপন করেছেন। এরপর সেখানে অভিযান চালানো হয় রূপাতলী বাসস্ট্যান্ডে। সেখানে পার্কিং করে রাখা প্রায় অর্ধ শতাধিক বাসে তল্লাশি চালানো হয়। রাত দেড়টার দিকে তাদের দুইজনকে একটি বাসের ভেতর থেকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আবুল বাশার রনি ও মো. ফিরোজ শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা ছাড়াও হামলার ঘটনায় আরও বেশ কয়েকজন পরিবহন শ্রমিক জড়িত রয়েছেন। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি দুপুরে বরিশাল নগরীর রূপাতলী বিআরটিসি বাস কাউন্টারে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ করা হয়। পরে অভিযুক্ত বিআরটিসি বাস কাউন্টারের লাইনম্যান মো. রফিককে আটক করা হলে বিকেল ৫টার দিকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। ওই ঘটনার জের ধরে মধ্যরাতে রূপাতলী হাউজিং এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেশ কয়েকটি মেসে হামলা করেন পরিবহন শ্রমিকরা। এরপর হামলাকারীদের গ্রেফতারসহ তিন দফা দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

ফেনী সীমান্তে বিজিবির অভিযান, মাদক-শাড়ি-লেহেঙ্গা জব্দ
  • ১৪ নভেম্বর ২০২৬
সরাসরি সাক্ষাৎকারে ১,০০০ কর্মী নিয়োগ দেবে টিএমএসএস
  • ১৪ নভেম্বর ২০২৬
ফরিদপুরে এসআরবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধ…
  • ১৪ নভেম্বর ২০২৬
তিন দাবিতে ৯ম শিক্ষক নিয়োগপ্রত্যাশীদের কর্মসূচি ঘোষণা
  • ১৪ নভেম্বর ২০২৬
সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে একাদশে কারা থাকছেন?
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950