গলায় ফাঁস দিয়ে খুবি ছাত্রীর আত্মহত্যা

১৯ ফেব্রুয়ারি ২০২১, ০৭:২৫ PM
আফসানা আফরিন সুমি

আফসানা আফরিন সুমি © টিডিসি ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ড্রইং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের ২০তম ব্যাচের ছাত্রী আফসানা আফরিন সুমি (১৯) আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।

নিহত আফসানা আফরিন সুমি নগরীর ফুলবাড়ি গেট মিরেরডাঙ্গা এলাকার ইউনুচ আলীর মেয়ে।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস বলেন, দুপুরে মায়ের সাথে সুমির সামান্য ‘মান অভিমান’ হয়। এক পর্যায়ে পরিবারের সবার অগোচরে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে তিনি।

ওসি আরও জানান, বিকালে মরদেহ উদ্ধার ক‌রে লাশ মর্গে প্রেরণ করেছে পুলিশ। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়ার পর সুমির আত্মীয়-স্বজন তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল (খুমেক) নিয়ে আসেন। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টার দিকে মৃত ঘোষণা করেন।

ফিটনেস বাড়াতে ‘কম্বাইন সেশন’, লক্ষ্য সিরিজ জয়
  • ০২ এপ্রিল ২০২৬
টিকার অভাবে হামের প্রাদুর্ভাব বাড়ায় জড়িতদের আইনের আওতায় আনা…
  • ০২ এপ্রিল ২০২৬
ফেনী-লক্ষ্মীপুর-ঢাকার দক্ষিণখানসহ ৫ জেলা-উপজেলায় মেডিকেল কল…
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট অধ্যাদেশ বাতিল করার প্রস্তাব সরকারের, ফেসবুক পোস্টে হ…
  • ০২ এপ্রিল ২০২৬
শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা একটি মামলা প্রত্যাহার
  • ০২ এপ্রিল ২০২৬
‘এমন হলে আর স্থানীয় নির্বাচনের প্রয়োজন কি জনাব মির্জা ফখরু…
  • ০২ এপ্রিল ২০২৬