দাবি না মানায় ফের রাস্তায় ববি শিক্ষার্থীরা, মশাল মিছিল

১৯ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৫৮ PM
দাবি না মানায় শুক্রবার সন্ধ্যার পর মশাল মিছিলে অংশ নেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভরত শিক্ষার্থীরা

দাবি না মানায় শুক্রবার সন্ধ্যার পর মশাল মিছিলে অংশ নেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভরত শিক্ষার্থীরা © টিডিসি ফটো

তিন দফা দাবি না মানায় ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষে পুনরায় মহাসড়ক অবরোধে নেমেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। আজ শুক্রবার বিকেল ৫টায় বিক্ষোভ মিছিল শেষে ক্যাম্পাসের মূল ফটকের সামনে বরিশাল কুয়াকাটা মহাসড়কে অবরোধ শুরু করেন তারা। এতে চরম ভোগান্তিতে পড়েছে ভোলা-পটুয়াখালী-বরগুনা ও কুয়াকাটাগামী যাত্রীরা।

আন্দোলনকারীদের অভিযোগ, গত মঙ্গলবার মধ্যরাতে তাদের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় পুলিশ রহস্যজনক কারণে এখনো কাউকে আটক করেনি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহতরা হামলাকারীদের নামের তালিকা দিলেও প্রশাসন তাদের বিরুদ্ধে মামলা না করে অজ্ঞাতদের আসামি করে থানায় লিখিত অভিযোগ দেয়। শিক্ষার্থীরা তা প্রত্যাখান করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

সড়ক অবরোধের পাশাপাশি সন্ধ্যায় দাবির সমর্থনে মশাল মিছিল করেন আন্দোলনর বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এর আগে গত বুধবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন শিক্ষার্থীরা। সেদিন বিকেলে মঙ্গলবারের ঘটনায় দোষীদের বিরুদ্ধে মামলা করা, দোষীদের দ্রুত আইনের আওতায় আনা এবং অনাবাসিক সব শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানে ভূমিকা নেওয়ার তিন দফা দাবি উত্থাপন করেন শিক্ষার্থীরা। এসব দাবি পূরণে আজ শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন তারা।

বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজয় শুভ বলেন, উপাচার্য আমাদের থেকে ৪৮ ঘণ্টার সময় নিয়েছিলেন। কিন্তু এর মাঝে আমাদের কোন দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসন পূরণ করতে পারেননি।

শুভ বলেন, গতকাল বিশ্ববিদ্যালয় প্রশাসন কোতোয়ালি থানায় একটি মামলা করেছে। কিন্তু এতে কোন আসামির নাম উল্লেখ করা হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন দৃশ্যত একটি শ্রমিক সংগঠনের নেতাকেও ভয় পাচ্ছে। যেখানে আমরা হামলায় অংশ নেয়া নেতৃবৃন্দের নাম উল্লেখ করেছি। এজাহারে গুরুতর জখমের কথা উল্লেখ করা হয়েছে। এটা হতে পারতো একটা হত্যাচেষ্টার মামলা। আমরা এই মামলা প্রত্যাখ্যান করছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আমাদের দাবি থাকবে আসামিরা যে দলের, যতবড় ক্ষমতাবান হোক না কেন তাদের অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে, আইনের আওতায় নিয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হামলায় জড়িতদের নাম উল্লেখ করে মামলা করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রুত কুমার দাস শুক্রবার বিকেলে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে ঘটনার সুষ্ঠু সমাধানের। আমরা শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ রাখছি। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

ফেনী সীমান্তে বিজিবির অভিযান, মাদক-শাড়ি-লেহেঙ্গা জব্দ
  • ১৪ নভেম্বর ২০২৬
সরাসরি সাক্ষাৎকারে ১,০০০ কর্মী নিয়োগ দেবে টিএমএসএস
  • ১৪ নভেম্বর ২০২৬
ফরিদপুরে এসআরবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধ…
  • ১৪ নভেম্বর ২০২৬
তিন দাবিতে ৯ম শিক্ষক নিয়োগপ্রত্যাশীদের কর্মসূচি ঘোষণা
  • ১৪ নভেম্বর ২০২৬
সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে একাদশে কারা থাকছেন?
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950