বেরোবিতে কন্টিনিউয়াস ৫০ নম্বর থেকে ৩০ করার সুপারিশ

১৮ ফেব্রুয়ারি ২০২১, ১১:০০ PM

© ফাইল ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (২০২০-২০২১) শিক্ষাবর্ষ থেকে কন্টিনিউয়াস এ্যাসেসমেন্ট ৫০ নম্বর এর পরিবর্তে ৩০ (যার মধ্যে ২৫ মিড টার্ম ও ৫ ক্লাসে উপস্তিতি)নম্বর করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামালের স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. হাফিজুর রহমান সেলিমকে আহব্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ঠ কমিটি করেছে প্রশাসন। ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ২৮ তম সভার সুপারিশ অনুযায়ী ১২ ফেব্রুয়ারি সিন্ডিকেটের ৭৬ তম সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, কলা অনুষদের ডিন প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মো: মিজানুর রহমান, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন মো: আতিউর রহমান এবং বিজনেস স্ট্যাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো: হাসিবুর রশীদ। আগামী সাত কার্যদিবসের মধ্যে কমিটিকে সুপারিশ প্রদানের জন্য বলা হয়েছে।

জুলাই গণঅভ্যূত্থান ‍নিয়ে বার্তা দিলেন মাহফুজ আলম
  • ০২ এপ্রিল ২০২৬
নোয়াখালীকে বিভাগ করার প্রস্তাব সংসদে, নোটিশ দিলেন হান্নান ম…
  • ০২ এপ্রিল ২০২৬
ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে বাড়ি ফেরার পথ নষ্ট করে ফেলি আমরা…
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে প্রত্…
  • ০২ এপ্রিল ২০২৬
বেইলি রোডের প্রেম নাকি টেকে না! নস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬
চালক সংকটে কুবিতে বাস বন্ধ, অনুমোদন দিচ্ছে না ইউজিসি
  • ০২ এপ্রিল ২০২৬