করোনায় স্থগিত পরীক্ষাগুলো নিয়ে নিল রাবিপ্রবি

১৮ ফেব্রুয়ারি ২০২১, ০৫:২৫ PM

© টিডিসি ফটো

মহামারি করোনাভাইরাসের কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে দেশের সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় একই সাথে অনির্দিষ্টকালের জন্য সরকারিভাবে বন্ধ ঘোষণা করা হয়। হঠাৎ ছুটির কারণে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চলমান পরীক্ষা সম্পূর্ণ করতে পারেনি। প্রায় এক বছরের ব্যবধানে বড় ধরণের সেশনজট এড়াতে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা অনুযায়ী আগের অসম্পূর্ণ পরীক্ষাগুলো নেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জানুয়ারির ১৯ তারিখ থেকে শুরু করে আজ ১৮ ফেব্রুয়ারি অসম্পূর্ণ পরীক্ষাগুলো নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্বাস্থ্যবিধি মেনেই অসম্পন্ন পরীক্ষা নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ। শেষ পরীক্ষার দিনে আজ বৃহস্পতিবার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ সেশনের প্রতিটি পরীক্ষার হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. প্রদানেন্দু বিকাশ চাকমা।

পরীক্ষার পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন উপাচার্য। তিনি বলেন, শেষ পরীক্ষার মাধ্যমে সব বিভাগ তাদের একাডেমিক কার্যপ্রক্রিয়ায় এগিয়ে গেল আরো এক ধাপ।

কক্সবাজারে প্রকাশ্যে অস্ত্র হাতে মুখোশধারীদের তাণ্ডব, লুট ৫…
  • ২০ অক্টোবর ২০২৬
ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার
  • ২০ অক্টোবর ২০২৬
কাজে যাওয়ার পথে মোটরসাইকেলে প্রাণ গেল যুবকের, আহত ২ বন্ধু
  • ২০ অক্টোবর ২০২৬
ইশরাকের পদত্যাগ অধ্যায়ের সমাপ্তি নয়, সামনে বৃহত্তর দায়িত্ব …
  • ২০ অক্টোবর ২০২৬
কক্সবাজার রিসোর্টে আগুনে নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষ…
  • ২০ অক্টোবর ২০২৬
পূজা দেখতে বেরিয়ে প্রাণ গেল ভাই-বোনের
  • ১৯ অক্টোবর ২০২৬