তিন দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানববন্ধন

১৮ ফেব্রুয়ারি ২০২১, ০২:১৪ PM
জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানববন্ধন

জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানববন্ধন © সংগৃহীত

বরিশালে স্নাতক প্রথমবর্ষের সব বিষয়ের সিলেবাস অর্ধেক, ফরম ফিলআপের টাকা মওকুফসহ তিন দফা দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন ও সমাবেশ করেছেন।  

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের সামনের সড়কে তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথমবর্ষের শিক্ষার্থীরা।

বিএম কলেজের শিক্ষার্থী জায়েদ ইবনে হারুনের সভাপতিত্বে সমাবেশে বক্তারা সব বিষয়ের সিলেবাস অর্ধেক, করোনায় আর্থিক সংকটের কারণে ফর্ম ফিলআপের টাকা মওকুফসহ তাদের তিন দফা দাবি মেনে নেওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।  

এ সময় বক্তব্য রাখেন- শিক্ষার্থী জুবায়ের হোসেন ইমন, এমএইচ সাকিব, মুশফিকুর রহমান চয়ন, আবু রায়হান অন্তুসহ অন্যরা।

বিসিবি পরিচালক আসিফের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্ত…
  • ০২ এপ্রিল ২০২৬
বিবাহিত শিক্ষার্থীদের হলে সিট বাতিলের সিদ্ধান্ত ঢাকা কলেজে
  • ০২ এপ্রিল ২০২৬
ইরানের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করল আর্জেন্টিনা
  • ০২ এপ্রিল ২০২৬
মন্ত্রিসভার বৈঠক শুরু, আলোচনায় অনলাইন ক্লাস
  • ০২ এপ্রিল ২০২৬
পূর্বাচলে ঢাবির বর্ধিত ক্যাম্পাসের দাবি স্থানীয় এমপির, জবাব…
  • ০২ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা, মানতে হবে যেসব নির্দেশন…
  • ০২ এপ্রিল ২০২৬