কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে

১৭ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৫১ PM

© প্রতীকী ছবি

২০২০ সালে যারা উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তারা এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন। ২০১৯ সালে পাস করেও যারা ভর্তি হতে পারেননি তাদের জন্যও কয়েকটি বিশ্ববিদ্যলয়ে রয়েছে ভর্তি হওয়ার সুযোগ। প্রতিবারের মতো এবারও মূল লড়াইটা হবে ৩৯টি স্বায়ত্তশাসিত ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের অর্ধ লক্ষেরও বেশি আসনে। 

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের (ভিসি) সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের ভার্চুয়াল সভায় এসব  বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ হয়েছে। তবে বিশেষ প্রয়োজনে এ তারিখ পরিবর্তনও হতে পারে বলে জানা গেছে। সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা সম্ভব হয়নি।

সভা শেষে পরিষদের সভাপতি ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাবি ভর্তি পরীক্ষা শুরু ২১ মে
আগামী ২১ মে ক ইউনিটের পরীক্ষা মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরুর প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, খ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২২ মে, গ ইউনিটের পরীক্ষা হবে ২৭ মে, ঘ ইউনিটের পরীক্ষা ২৮ মে ও চ ইউনিটের পরীক্ষা হবে ৫ জুন। সব পরীক্ষা সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। 

২০ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৯ জুন থেকে
১৯ জুন থেকে গুচ্ছ পদ্ধতির পরীক্ষা শুরুর প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। ১৯ জুন, ২৬ জুন ৩ ও ১০ জুলাই তিনটি ইউনিটের পরীক্ষা নেয়ার প্রস্তাব করা হয়েছে।

বুয়েটের ভর্তি পরীক্ষা ১০ জুন, প্রকৌশল গুচ্ছের ১২ জুন
আগামী ১০ জুন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে। তাছাড়া ১২ জুন প্রকৌশল গুচ্ছের তিন বিশ্ববিদ্যালয়ের (চুয়েট, রুয়েট ও কুয়েট) ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২৯ মে
আগামী ২৯ মে দেশের ৭টি কৃষি বিশ্ববিদ্যালয় এবং কৃষি শিক্ষা প্রাধান্য পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জাবি ভর্তি পরীক্ষা শুরু ৬ জুন
আগামী ৬ জুন থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরুর প্রস্তাব করা হয়েছে। চলবে ২০ জুন পর্যন্ত। এ বিষয়ে চুয়েট ভিসি বলেন, আগামী ৬ জুন থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শুরুর প্রস্তাব করা হয়েছে। ২০ জুন পর্যন্ত চললেও শুধুমাত্র ১৯ জুন তারা কোন পরীক্ষা নিতে পারবেনা।

বুটেক্সের ভর্তি পরীক্ষা ১৮ জুন
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ভর্তি পরীক্ষা আগামী ১৮ জুন নেয়ার প্রস্তাব করা হয়েছে। 

নির্ধারণ হয়নি চবি-রাবির ভর্তি পরীক্ষার তারিখ
বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা সম্ভব হয়নি। সভা শেষে পরিষদের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ কথা জানিয়েছেন।

বিইউপিতে ভর্তি পরীক্ষা ২৬-২৭ ফেব্রুয়ারি
আগামী ২৬ ও ২৭ তারিখে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও খুলনায় একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে ৪ থেকে ৫ জুন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে ২৭ জুন ভর্তি পরীক্ষা হবে।

ফেনী সীমান্তে বিজিবির অভিযান, মাদক-শাড়ি-লেহেঙ্গা জব্দ
  • ১৪ নভেম্বর ২০২৬
সরাসরি সাক্ষাৎকারে ১,০০০ কর্মী নিয়োগ দেবে টিএমএসএস
  • ১৪ নভেম্বর ২০২৬
ফরিদপুরে এসআরবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধ…
  • ১৪ নভেম্বর ২০২৬
তিন দাবিতে ৯ম শিক্ষক নিয়োগপ্রত্যাশীদের কর্মসূচি ঘোষণা
  • ১৪ নভেম্বর ২০২৬
সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে একাদশে কারা থাকছেন?
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950