ববি শিক্ষার্থীকে ছুরিকাঘাত, ২ ঘন্টা সড়ক অবরোধ

১৬ ফেব্রুয়ারি ২০২১, ১১:১৮ PM
শিক্ষার্থীদের অবরোধ

শিক্ষার্থীদের অবরোধ © টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত ও ছাত্রীকে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার ও বিচারের দাবিতে বরিশাল-পটুয়াখালী মহাসড়কঅবরোধ করেছে শিক্ষার্থীরা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নে তারা।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বেলা দুইটার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের রূপাতলী বাস টার্মিনাল এলাকায় এই বিক্ষোভ ও অবরোধ শুরু করে শিক্ষার্থীরা। এসময় যাত্রাপথে যাত্রী হয়রানি বন্ধের দাবিতে সাধারণ যাত্রীরাও শিক্ষার্থীদের সাথে একাত্বতা পোষণ করে বিক্ষোভে অংশ নেয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তৌফিকুল সজল ও ফারজানা আক্তার বাড়ি যাবার জন্য বিআরটিসি বাস কাউন্টারে যায়। সেখানে রফিক নামের বাস স্টাফের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এর জের ধরে সজলকে ছুরিকাঘাত করে রফিক। এছাড়া ফারজানাকে লাঞ্ছিত করা হয়। এ সংবাদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়লে তারা ঘটনাস্থলে হাজির হয়। দুপুর ২টা থেকে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা। হামলাকারীকে গ্রেফতারের দাবিতে তারা বিক্ষোভ করে।

এ প্রসঙ্গে ববি’র সহকারী প্রক্টর সুপ্রভাত হালদার জানান, খবর পেয়ে তিনিসহ অন্যান্য শিক্ষকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সমাধানের চেষ্টা করছেন। পরে বিচারের আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো: আসাদুজ্জামান জানান, অভিযুক্ত রফিককে গ্রেফতার করা হয়েছে।

ফেনী সীমান্তে বিজিবির অভিযান, মাদক-শাড়ি-লেহেঙ্গা জব্দ
  • ১৪ নভেম্বর ২০২৬
সরাসরি সাক্ষাৎকারে ১,০০০ কর্মী নিয়োগ দেবে টিএমএসএস
  • ১৪ নভেম্বর ২০২৬
ফরিদপুরে এসআরবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধ…
  • ১৪ নভেম্বর ২০২৬
তিন দাবিতে ৯ম শিক্ষক নিয়োগপ্রত্যাশীদের কর্মসূচি ঘোষণা
  • ১৪ নভেম্বর ২০২৬
সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে একাদশে কারা থাকছেন?
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950