এবার নেইমারকে নিয়ে বাংলায় অ্যাপ বানালেন খুবির সেই শিক্ষার্থী

১৫ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৪০ PM
নেইমার

নেইমার © ফাইল ফটো

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে নিয়ে বাংলা ভাষার অ্যাপ বানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জহিরুল হক। এর আগে তিনি ফুটবলের খুদে জাদুকর মেসিকে নিয়েও বাংলায় অ্যাপ তৈরি করেছিলেন।

নেইমারকে নিয়ে অ্যাপ তৈরি প্রসঙ্গে জহির বলেন, বর্তমান প্রজন্মের কাছে নেইমার একজন সুপারস্টার। এছাড়া নেইমারের কারণেও অনেকে পিএসজিকে সমর্থন করছেন। অনেকেই নেইমার সম্পর্কে জানতে চান; কিন্তু নেইমারকে নিয়ে বাংলা ভাষায় গুগল প্লে স্টোরে কোন অ্যাপ নেই। এজন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস Neymar Biography & Wallpaper 4K (বাংলায়) অ্যাপটি।’

তিনি আরও বলেন, এই অ্যাপটি সহজভাবে সবাইকে নেইমার সম্পর্কে জানতে সহায়তা করবে। একই সাথে নেইমারের বিভিন্ন 4K ওয়ালপেপার দেয়া হয়েছে, যেগুলো ব্যবহারকারীরা তাদের মোবাইল কিংবা কম্পিউটারের ওয়ালপেপার হিসেবে ব্যবহার করতে পারবেন।

ফেনী সীমান্তে বিজিবির অভিযান, মাদক-শাড়ি-লেহেঙ্গা জব্দ
  • ১৪ নভেম্বর ২০২৬
সরাসরি সাক্ষাৎকারে ১,০০০ কর্মী নিয়োগ দেবে টিএমএসএস
  • ১৪ নভেম্বর ২০২৬
ফরিদপুরে এসআরবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধ…
  • ১৪ নভেম্বর ২০২৬
তিন দাবিতে ৯ম শিক্ষক নিয়োগপ্রত্যাশীদের কর্মসূচি ঘোষণা
  • ১৪ নভেম্বর ২০২৬
সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে একাদশে কারা থাকছেন?
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950