বঙ্গবন্ধুর সমাধিতে কুবি শিক্ষক সমিতির নবগঠিত কমিটির শ্রদ্ধা

২৬ ডিসেম্বর ২০২০, ০৭:১৫ PM
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন © টিডিসি ফটো

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নবনির্বাচিত সদস্যরা। শনিবার বিকেল ৩ টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান তারা।

এসময় দেশগঠনে বঙ্গবন্ধুর আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে জাতির জনকের মাগফেরাত কামনা তাঁর মাজার জিয়ারত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সভাপতি সহযোগী অধ্যাপক ড. শামিমুল ইসলাম, সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, সহ-সভাপতি মোহাম্মদ মাকসুদুল করিম ও মো. সাদেকুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোকাদ্দেস-উল-ইসলাম, কোষাধ্যক্ষ মো. আবু বকর ছিদ্দিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রুহুল আমীন, সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শাহ একলিমুর রেজা, কার্যকরী সদস্য ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, ড. মোহাম্মদ জুলহাস মিয়া, মো. রশিদুল ইসলাম শেখ, ড. সজল চন্দ্র মজুমদার, মো. তোফায়েল আহমেদ, মো. নাজমুল হক ও মো. আমান মাহবুব সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

১৮ বছর পরও বদলাল না দৃশ্যপট, রেকর্ড ১৪তমবার ফাইনালে ভারত
  • ১৪ নভেম্বর ২০২৬
এনএসইউতে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ পালিত
  • ১৪ নভেম্বর ২০২৬
আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান হলেন আইইউবিএটি অধ্যাপক ড. …
  • ১৪ নভেম্বর ২০২৬
ইবিতে র‍্যাগিং ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২৬ শিক্ষার্থী বহিষ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তির সুপারিশ যাচ্ছে মন্ত্রণালয়ে
  • ১৪ নভেম্বর ২০২৬
গঙ্গার পানিবণ্টন চুক্তিতে গ্যারান্টি ও সালিশির বিধানের দাবি
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950