বেরোবিতে পতাকা অবমাননাকারীদের গ্রেফতার করে শাস্তির দাবীতে মানববন্ধন

২২ ডিসেম্বর ২০২০, ০২:৪৭ PM

© টিডিসি ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবসে পতাকা অবমাননাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। আজ মঙ্গলবার(২২ ডিসেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা।

এসময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা ও কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য ফয়সাল আজম ফাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, রংপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজউদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদ আলী বাবুল, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান শাহীন, জেলা যুবলীগের সদস্য ও রংপুর সিটি ২৮ ওয়ার্ড কাউন্সিলর জাকারিয়া আলম শিপলু, বেরোবি ছাত্রলীগের সভাপতি আবু মোন্নাফ আল কিবরিয়া তুষার।

মানববন্ধনে জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দীন আহমেদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিম উল্লাহর পদত্যাগ দাবী করে বক্তৃতা প্রদান করেন।

তিনি বলেন, অনেক রক্তের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র, একটি সংবিধান ও পতাকা পেয়েছি। যারা এই পতাকার অবমাননা করে কোনো অবস্থায় যাতে তারা এই বিদ্যাপীঠে থাকতে না পারে সেই ব্যবস্থা নিতে আমরা বাধ্য হবো। অভিযুক্ত সকল শিক্ষক এবং ভিসি যতক্ষণ জনগনের কাছে ক্ষমা না চাইবে ততক্ষণ শুধু এই মানববন্ধন নয় এর চেয়েও তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। এটার সুষ্ঠু সমাধানের একমাত্র পথ হলো সকল শিক্ষার্থী ও জনগনের কাছে তাদের কর জোড়ে ক্ষমা চাইতে হবে।

তিনি আরও বলেন, যেসকল শিক্ষক এই কান্ডে জড়িত কোনভাবেই তাদের এই বিদ্যাপিঠে পাঠদানের অনুমতি থাকবেনা। ভিসি এই ব্যবস্থা না নিলে আমরা নিজেরাই তথ্যপ্রযুক্তি আইনে মামলা রুজু করতে বাধ্য হবো। ভিসি সাহেবকে আমি বলবো আপনি যত তাড়াতাড়ি আসবেন এবং এখান থেকে পদত্যাগ করে চলে যাবেন ততই মঙ্গল হবে।

এছাড়াও মানববন্ধনে বেরোবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান নোবেল শেখ, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফ, পতাকা অবমাননা এজাহারের বাদী ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আরিফুজ্জামান আরিফ সহ জেলা ও মহানগর ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামীলীগের নেতা ও কর্মীরা উপিস্থিত ছিলেন।

জুলাই গণঅভ্যূত্থান ‍নিয়ে বার্তা দিলেন মাহফুজ আলম
  • ০২ এপ্রিল ২০২৬
নোয়াখালীকে বিভাগ করার প্রস্তাব সংসদে, নোটিশ দিলেন হান্নান ম…
  • ০২ এপ্রিল ২০২৬
ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে বাড়ি ফেরার পথ নষ্ট করে ফেলি আমরা…
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে প্রত্…
  • ০২ এপ্রিল ২০২৬
বেইলি রোডের প্রেম নাকি টেকে না! নস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬
চালক সংকটে কুবিতে বাস বন্ধ, অনুমোদন দিচ্ছে না ইউজিসি
  • ০২ এপ্রিল ২০২৬