আরও ৩ পাবলিক বিশ্ববিদ্যালয় অনুমোদন

২০ ডিসেম্বর ২০২০, ০৯:১৭ PM

© লোগো

দেশে নতুন আরও ৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক স্মারকে এ তথ্য জানানো হয়। 

নতুন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে-নারায়ণগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নাটোরে ড. এম এ ওয়াজেদ আলী কৃষি বিশ্ববিদ্যালয় ও মেহেরপুরে মুজিবনগর বিশ্ববিদ্যালয়।

গত ৯ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক স্মারকে বলা হয়, “(নারায়ণগঞ্জ, নাটোর ও মেহেরপুর জেলায় সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের নিমিত্ত আইন প্রণয়ন প্রসঙ্গ। সূত্রঃ পত্র সংখ্যা: ০৩.০৭৪.৩৭.০৪৮.০০.০০৫.২০১৯-২৩৪, তারিখ: ০৭.১২.২০২০, প্রধানমন্ত্রীর কার্যালয়)। উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, প্রধানমন্ত্রী ৩টি সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন সংক্রান্ত প্রস্তাবে সদয় অনুমােদন প্রদান করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বর্ণিত সরকারি বিশ্ববিদ্যালয়সমূহ স্থাপনের নিমিত্ত যুগােপযােগী ৩টি খসড়া আইন প্রণয়ন করে জরুরি ভিত্তিতে মন্ত্রণালয়ে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলো।”

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান বরাবর এ অনুরােধ করে মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে।

৩ বিশ্ববিদ্যালয়ের অনুমোদনের স্মারকপত্র

ইউজিসির তথ্যমতে, দেশে ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম চালাচ্ছে। নতুন আরও ৩টি অনুমোদন পাওয়ায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়ায় ৪৯টি।

শিক্ষকদের মাঝে যারা প্রশাসনে ভালো করছেন, তাদের নিয়ে শিক্ষা…
  • ০৮ নভেম্বর ২০২৬
দীর্ঘ এক যুগ পর মাওলানা ফারুকী হত্যা মামলায় ৬ আসামির বিচার…
  • ০৮ নভেম্বর ২০২৬
সান্ধ্যকালীন ডিগ্রিধারীরাও অংশ নিতে পারবেন ইবির ৫ম সমাবর্তনে
  • ০৮ নভেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকরাও একই হারে পে-স্কেল পেতে যাচ্ছে
  • ০৮ নভেম্বর ২০২৬
ছিটকে যাচ্ছেন সাদমান, ওপেনিংয়ে আলোচনায় নতুন মুখ
  • ০৮ নভেম্বর ২০২৬
আত্মহত্যার চেষ্টা, ৯৯৯ কল দিয়ে প্রাণে বাঁচলেন তরুণী
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950