জাককানইবি

পরীক্ষা নেয়ার দাবিতে প্রশাসনিক ভবনে তালা, আগুন জ্বালিয়ে বিক্ষোভ

০৭ ডিসেম্বর ২০২০, ০৭:০৩ PM
প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ © টিডিসি ফটো

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) অবিলম্বে স্নাতক শেষ বর্ষের চূড়ান্ত পরীক্ষা নেয়াসহ পর্যায়ক্রমে সকল অসমাপ্ত পরীক্ষা শেষ করার দাবিতে প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। এসময় ভবনের সামনে শিক্ষার্থীরা আগুন চালিয়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করে।

আজ সোমবার (০৭ ডিসেম্বর) সকাল ১১টা থেকে শুরু করে ঘণ্টাব্যাপী চলা বিক্ষোভের পর আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দলের সাথে আলোচনায় বসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।

উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, ‘আগামী রোববার ইউজিসির সাথে সকল উপাচার্যদের বৈঠক আছে। সেখানে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত আসলে তা বাস্তবায়ন হবে। আর যদি নাও আসে তবে জরুরি একাডেমিক কাউন্সিল সভা করে বিশ্ববিদ্যালয় তার নিজের মতো করে পরীক্ষা গ্রহণের দিকে যাবে।

উপাচার্যের বক্তব্যে আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা তা মেনে নিয়ে দাবি বাস্তবায়নে আরও সাত (৭) দিনের সময় বেঁধে দেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, এর মধ্যে পরীক্ষার রুটিন প্রকাশ করে তা বাস্তবায়নের দিকে এগোতে হবে। না হলে কঠোর আন্দোলনে যাবে শিক্ষার্থীরা, তখন আর কোন আশ্বাসে কাজ হবে না।

এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, ফেসবুক পোস্টে যা বললেন রুমিন ফা…
  • ১১ এপ্রিল ২০২৬
‘জনতার নির্বাচিত সরকার— মব সামলান’ স্ট্যাটাসের পর সমালোচনা,…
  • ১১ এপ্রিল ২০২৬
নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
  • ১১ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালির দিকে এগিয়ে যাচ্ছে একটি মার্কিন যুদ্ধজাহাজ
  • ১১ এপ্রিল ২০২৬
যে এডিটেড ছবি শেয়ারের কারণে ছাত্রদল থেকে বহিষ্কার সাবেক কেন…
  • ১১ এপ্রিল ২০২৬
ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচটি বি…
  • ১১ এপ্রিল ২০২৬
close